ঢাকা ২৭ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনা তদন্ত চেয়ে হাইকোর্টে রিট ‘বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে’ হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৮২৫ সাতক্ষীরার আ.লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গ্রেপ্তার উগ্র ইসলামপন্থিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল বুরকিনা ফাসো বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়ল ঢাকাসহ সারাদেশে ঝড়বৃষ্টি হতে পারে টানা ৫ দিন এসএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা ৩০ জুলাই দিনব্যাপী সিএনজি স্টেশন বন্ধের কর্মসূচি প্রত্যাহার সার্ভেয়ার ও কানুনগোদের বিষয়ে ভূমি মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা

কাজাখস্তান থেকে আসছে এক লাখ টন জ্বালানি তেল

#

আন্তর্জাতিক ডেস্ক

০১ এপ্রিল, ২০২৬,  2:26 PM

news image

কাজাখস্তান থেকে এক লাখ মেট্রিক টন জ্বালানি তেল কেনার প্রস্তাব পেয়েছে বাংলাদেশ। বুধবার (১ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের (অপারেশন অনুবিভাগ) যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী। তিনি বলেন, জ্বালানি তেল নিয়ে বিভিন্ন প্রস্তাব পাচ্ছি। কাজাখস্তান থেকে প্রতি ব্যারেল ডিজেল ৭৬ ডলারে কেনার প্রস্তাব পেয়েছি। সস্তায় পেলে কিনতে অসুবিধা নেই। শুধু প্রস্তাব পেলেই হবে না উল্লেখ করে তিনি আরও বলেন, প্রক্রিয়াগুলো সম্পন্ন করে সরবরাহ নিশ্চিতের বিষয় আছে। প্রায় ১ লাখ মেট্রিক টন সরবরাহ করতে পারবে বলে জানিয়েছে দেশটি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম