ঢাকা ৩১ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি কর না বাড়িয়ে ​ ডিএসসিসির ২০২৬-২৭ অর্থবছরে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা দুই কোটি টাকার সরকারি মাল বিক্রি করে ভাগাভাগি, বিআরটিএ কর্তৃপক্ষের শাক দিয়ে মাছ ঢাকার চেস্টা সিলেটে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগমুক্ত রাখা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠানো হলো মানবপাচারে ‘জিরো টলারেন্স’ নীতিতে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী চেক ডিজঅনার মামলার উদ্দেশ্য অর্থ আদায়, কারাদণ্ড নয়: হাইকোর্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অর্থায়ন করতে চায় চীনের ৩ প্রতিষ্ঠান প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

কাজাখস্তানে দাবানলে নিহত ১৪

#

আন্তর্জাতিক ডেস্ক

১১ জুন, ২০২৩,  11:43 AM

news image

মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানে বড় ধরনের দাবানলে ১৪ জনের মৃত্যু হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে দাবানলের কারণে মৃত্যুর এটিই সর্বোচ্চ সংখ্যা। দেশটির উত্তর-পূর্বাঞ্চলে বনে আগুন লাগার পর প্রাণহানির এই ঘটনা ঘটে। বজ্রপাতের মাধ্যমে বিশাল এই দাবানল শুরু হয় বলে দেশটির স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। রবিবার (১১ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। কাজাখস্তানের জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয় শনিবার বলেছে, দাবানলের কারণে ৩১৬ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং মানুষের বাড়িঘরও নিরাপদ রয়েছে। তবে উচ্চ তাপমাত্রা এবং বাতাসের দিক পরিবর্তনের কারণে উদ্ধার কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে বলে জানানো হয়েছে। মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘মোট, ১৪টি মৃতদেহ পাওয়া গেছে। এর আগে মন্ত্রণালয়টি জানিয়েছিল, দাবানলের কারণে আটকে পড়া ফরেস্ট রেঞ্জার্সদের খোঁজে সন্ধান চলছে। এছাড়া আগুনে ৬০ হাজার হেক্টর (১ লাখ ৪৮ হাজার একর) জমি পুড়ে গেছে বলেও জানানো হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম