ঢাকা ২৩ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন ফুটবল দলকে ডিএনসিসি পক্ষথেকে সংবর্ধনা এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ অব্যবহৃত ২০০ ভবন হবে হাসপাতাল ও মাতৃসদন: সংসদে প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু অপতথ্য মোকাবিলায় ইউনেস্কোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণি পর্যন্ত করা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী দেশের জনগণকে শক্তিশালী ক্ষেপণাস্ত্র দেখাল ইরান ১৪ জেলায় বইছে তাপপ্রবাহ, অব্যাহত থাকার আভাস প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ এবং স্কুল ড্রেস দেবে সরকার বোরো মৌসুমের ধান-চাল-গমের সংগ্রহ মূল্য নির্ধারণ

কাউন্দিয়া শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ে নতুন বছরের বই উৎসব পালিত

#

০১ জানুয়ারি, ২০২৪,  3:31 PM

news image

এস এম আর শহিদ : নতুন বছরের প্রথম দিনে সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে আনন্দোৎসবে শুরু হয়েছে বই উৎসব। তারি ধারাবাহিকতায় সাভার উপজেলা কাউন্দিয়া ইউনিয়নে কাউন্দিয়া শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ে প্রতি বছরের মতো এবারও নতুন বছরের প্রথম দিন (১ জানুয়ারি ২০২৪) বই বিতরণ উৎসব পালন করা হয়। উক্ত বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি এবং কাউন্দিয়া ইউনিয়ন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আওয়ামী লীগ কবির চৌধুরী মুকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত প্রতিষ্ঠানের ভুইয়া কামরুল হাসান (সোহাগ) ম্যানেজিং কমিটির সদস্য ও সাংবাদিক। আব্দুল মতিন, সদস্য, নুরে আলম, সদস্য। উক্ত অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক শামিম হোসাইন।  কবির চৌধুরী মুকুল বলেন নতুন বই সবাই নেব লেখাপড়ায় মন দেব’ এই  স্লোগানে নতুন বছরে প্রথম দিনে সারাদেশের মতো কাউন্দিয়া শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। নতুন বই পেয়ে শিক্ষার্থীরা জানান, বছর শুরুর দিনে নতুন বই পেয়ে ও নতুন বইয়ের গন্ধে আমরা অনেকটাই আনন্দিত ও উচ্ছ্বসিত। এ নতুন বইয়ের মাধ্যমে সকল শিক্ষার্থীর  লেখাপড়ায় মনোযোগ আসবে। এছাড়াও উপস্থিত ছিলেন উক্ত প্রতিষ্ঠানের  শিক্ষক-শিক্ষিকা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ছাত্রছাত্রী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম