ঢাকা ০১ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সোমবার থেকেই ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু : শাহে আলম আগামী গ্রীষ্মে সোলার বিদ্যুতে কমবে লোডশেডিং: জ্বালানিমন্ত্রী ডেঙ্গুতে চলতি বছরে সর্বোচ্চ মৃত্যু অক্টোবরে ডেঙ্গুতে চলতি বছরে সর্বোচ্চ মৃত্যু অক্টোবরে দেশকে এগিয়ে নিতে যুবসমাজের বিকল্প নেই: রাষ্ট্রপতি নতুন কাঠামোয় আজ বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা, পাবেন না যারা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ‘ওদের স্পিন ভালোভাবে সামলানো দরকার ছিল, পারিনি’ রাজধানীতে আজ থেকে ৬ রুটে কোম্পানিভিত্তিক বাস চলাচল শুরু

কল্যাণপুরের বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট

#

নিজস্ব প্রতিবেদক

২১ মার্চ, ২০২২,  3:35 AM

news image

রাজধানীর কল্যাণপুরে একটি বস্তিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট। রোববার (২০ মার্চ) রাতে নতুন বাজারের বেলতলা এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এদিকে আগুনের ঘটনায় আতঙ্কিত হয়ে লোকজন দিগ্বিদিক ছোটাছুটি করতে থাকেন। অনেকেই ঘরের মালামাল সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাসেল ফারুক বলেন, রাত ৯টায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট কাজ করছে। এদিকে তাৎক্ষনিকভাবে ক্ষয়ক্ষতি ও আগুনের সূত্রপাতের কারণ জানা যায়নি। এছাড়া পাওয়া যায়নি হতাহতের কোনো খবর।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম