ঢাকা ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
ডিজিটাল স্বাস্থ্যসেবা সহজ করতে প্রাইম ব্যাংক-লাইফপ্লাস-এর চুক্তি স্বাক্ষর নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি : মন্ত্রিপরিষদ সচিব গণতান্ত্রিক বাংলাদেশে সবাই এখন মুক্ত: তারেক রহমান তারেক রহমানের সঙ্গে বিভিন্ন আসনে বিজয়ীদের সাক্ষাৎ লক্ষ্মীপুরে ২১ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত নাহিদ ইসলামকে প্রধান উপদেষ্টার বার্তা বাবার পথ ধরে সংসদে যাচ্ছেন যেসব সন্তান নির্বাচিত সংসদ সদস্যদের শপথ কবে, জানালেন প্রেস সচিব পিরোজপুর-২ আসনে বিএনপির আহম্মদ সোহেল মনজুর বিজয়ী জনগণ আর পুরোনো বন্দোবস্তে ফিরে যেতে চায় না : আলী রীয়াজ

কলেজের ডিজিটাল সাইনবোর্ডে ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ প্রদর্শন, আটক ৩

#

নিজস্ব প্রতিনিধি

০৫ জানুয়ারি, ২০২৫,  11:05 AM

news image

নড়াইলের লোহাগড়া সরকারি আদর্শ কলেজের ডিজিটাল সাইনবোর্ডে ভেসে উঠেছে ‘ছাএলীগ আবার ভয়ংকর রুপে ফিরবে, শেখ হাসিনা ফিরে আবার আসবে বীরের বেশে’।  শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে লোহাগড়া সরকারি আদর্শ কলেজের ছয়তলা ভবনের ডিজিটাল সাইনবোর্ডে এই লেখা ভেসে ওঠে। এ ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে ৩ জনকে আটক করেছে। এ ঘটনার পর বিক্ষোভ, প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে লোহাগড়া উপজেলা যুবদল, পৌর যুবদল, উপজেলা ছাত্রদল, পৌর ও কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা। বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। ছাত্রদল ও বিএনপি নেতাকর্মীরা এ বিষয়ে দ্রুত তদন্তপূর্বক ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন। নড়াইল জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খন্দকার মাহমুদুল হাসান সনি বলেন, নড়াইল জেলা ছাত্রদলের নেতাকর্মীরা সারাদিন সজাগ ছিল। বিভিন্ন এলাকায় টহল দিচ্ছিল। কিন্তু দুষ্কৃতিকারীরা রাতের আঁধারে এটা করেছে। আমরা এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। লোহাগড়া সরকারি আদর্শ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামরুন নাহার লিনাকে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি। এ বিষয়ে জানাতে লোহাগড়া থানার ওসি মো. আশিকুর রহমান বলেন, ঘটনার পর পরই অভিযান চালিয়ে ৩ জনকে আটক করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে। লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার আবু রিয়াদ জানান, ঘটনার পরপর ডিজিটাল সাইনবোর্ডটির সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এটির অপারেটর দু’জনকে ডাকা হয়েছে। তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম