ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু গ্যাস সংকট কাটাতে ১৫০ কূপ খনন ও ৩ এলএনজি টার্মিনালের পরিকল্পনা গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো ইচ্ছা নেই সরকারের: তথ্যমন্ত্রী নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব সেপ্টেম্বরে ডেঙ্গুতে মৃত্যু সর্বোচ্চ অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প চাকরি ফিরে পেতে ঢাকায় বিজিবির চাকরিচ্যুত সদস্যদের অবস্থান কর্মসূচি চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুইজনের মৃত্যু পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা অভিনেত্রী বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কলাপাড়া বন্দর ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের সাথে এমপি মহিব'র শুভেচ্ছা বিনিময়

#

২৩ সেপ্টেম্বর, ২০২৩,  3:19 AM

news image

গোফরান পলাশ, কলাপাড়া: পটুয়াখালীর কলাপাড়া বন্দর ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন ১১৪, পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো.মহিব্বুর রহমান মহিব। শুক্রবার বেলা ১১টায় সমিতির নিজস্ব কার্যালয়ে এ শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কলাপাড়া বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি মো.নাজমুল আহসানের সভাপতিত্বে সমিতির সিনিয়র সহ-সভাপতি বিল্লাল খান কাবুল'র সঞ্চালনায় এমপি মহিব বলেন, 'শেখ হাসিনা সরকারের শাসনামলে ব্যবসায়ীরা স্বাধীন ভাবে তাদের ব্যবসা পরিচালনা করছে। কাউকে কোন চাঁদা দিতে হয় না। তাই শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিন।' সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার, কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ, কলাপাড়া মহিলা কলেজ'র অধ্যক্ষ মো. মঞ্জুরুল আলম, নীলগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. বাবুল মিয়া, কলাপাড়া প্রেসক্লাব'র সাধারণ সম্পাদক এসএম মোশারেফ হোসেন মিন্টু প্রমূখ। এ সময় কলাপাড়া বন্দর ব্যবসায়ী সমিতির সদস্য সহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মী এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম