ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু গ্যাস সংকট কাটাতে ১৫০ কূপ খনন ও ৩ এলএনজি টার্মিনালের পরিকল্পনা গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো ইচ্ছা নেই সরকারের: তথ্যমন্ত্রী নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব সেপ্টেম্বরে ডেঙ্গুতে মৃত্যু সর্বোচ্চ অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প চাকরি ফিরে পেতে ঢাকায় বিজিবির চাকরিচ্যুত সদস্যদের অবস্থান কর্মসূচি চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুইজনের মৃত্যু পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা অভিনেত্রী বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কলাপাড়ায় ৪২৪৫ চাষী পেল বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার

#

১৬ নভেম্বর, ২০২৩,  10:29 PM

news image

গোফরান পলাশ, কলাপাড়া: পটুয়াখালীর কলাপাড়ায় ৪২৪৫ ক্ষুদ্র ও প্রান্তিক চাষী পেল বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বরে চাষীদের মাঝে এ কৃষি উপকরন বিতরন করা হয়।  কলাপাড়া ইউএনও মো: জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে  অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শফিকুল আলম বাবুল খান, উপজেলা কৃষি কর্মকর্তা এ.আর.এম সাইফুল্লাহ, প্রেসক্লাব সভাপতি মো: হুমায়ুন কবির ও টিয়াখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদুল হাসান সুজন মোল্লা প্রমূখ।কৃষি কর্মকর্তা এ.আর.এম সাইফুল্লাহ বলেন,


প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে কৃষিতে স্বয়ংসম্পূর্নতা অর্জনে কৃষি বিভাগ উপকূলীয় এলাকায় চাষীদের কৃষি কাজে আগ্রহী করে তুলছে। এছাড়া রবি মৌসুমে কৃষি প্রনোদনা কর্মসূচীর আওতায় বিনামূল্যে চাষীদের মাঝে গম, ভুট্রা, খেসারী, সরিষা, সূর্যমূখী, চিনাবাদাম, সয়াবিন, মুগ ডালের বীজ এবং ডিএপি ও এমওপি সার বিতরন করা হয়। যাতে কারো ১ ইঞ্চি জমিও অনাবাদী না থাকে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম