ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

কলাপাড়ায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত

#

নিজস্ব প্রতিনিধি

১৭ জুন, ২০২৫,  5:23 PM

news image

পটুয়াখালীর কলাপাড়ায় সড়ক দুর্ঘটনায় আনোয়ারা বেগম (৪৫) নামের সৌদি প্রবাসী এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় তার মেয়ে আইরিন আক্তার (২০) ও মোটরসাইকেল চালক মো.জাফর (২৩) গুরুতর আহত হয়। সোমবার বেলা ১১টার দিকে কুয়াকাটা বিকল্প সড়কের বালিয়াতলী ফাজিল মাদ্রাসা সড়কে এ ঘটনাটি ঘটেছে। মৃত আনোয়ারা বেগম পার্শ্ববর্তী আমতলী উপজেলার তকতাবুনিয়া গ্রামের মো. শিপন গাজী স্ত্রী। মাত্র ১৫-২০ দিন আগে তিনি সৌদি থেকে দেশে আসেন বলে জানা গেছে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সে তার পরিবারের সদস্যদের নিয়ে মোটরসাইকেল যোগে বিকল্প সড়ক বালিয়াতলী থেকে কুয়াকাটায় রওয়না দেয়। পথিমধ্যে আসা একটি অটোরিকশার সাথে তাদের মোটরসাইকেল ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি উল্টে রাস্তার পাশে পড়লে তারা গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক আনোয়ারাকে মৃত ঘোষণা করেন। বাকিদের প্রাথমিক চিকিৎসা প্রদান করে।  কলাপাড়া থানার ওসি মো. জুয়েল ইসলাম জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম