ঢাকা ১৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি সাতক্ষীরায় ৭ দফা দাবিতে দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত ১৭ বছর শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা করা হয়েছে: রিজভী সাগরে লঘুচাপের শঙ্কা, টানা ৫ দিন দেশজুড়ে বজ্রবৃষ্টির সম্ভাবনা রাজধানীর আড়াই শ চেকপোস্টে নিরাপত্তা জোরদার জাতিসংঘে প্রথমবার ভাষণে যেসব বিষয় তুলে ধরবেন প্রধানমন্ত্রী সুনামগঞ্জে ৩ সন্তানকে হত্যার ঘটনায় বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ মিলবে বিসিক কার্যালয় থেকেই, যারা পাবেন হঠাৎ সৌদি আরবের ৮ এলাকায় জরুরি সতর্কতা জারি

কলাপাড়ায় ভূমিদস্যু জালিয়াতি চক্রের বিরুদ্ধে মানববন্ধন

#

০৮ সেপ্টেম্বর, ২০২৪,  4:38 PM

news image

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি :  কলাপাড়ায় ভূমিদস্যু জালিয়াতি চক্র আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনের শাসন প্রতিষ্ঠা ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।উপজেলার বালিয়াতলী ইউনিয়নের তুলাতলী গ্রামের নির্যাতিত ভুক্তভোগী পরিবারের আয়োজনে শনিবার বেলা ১১ টায় তুলাতলী বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, তুলাতলী মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক ইব্রাহীম খলিল, তুলাতলী জামে মসজিদের ইমাম ফরিদ উদ্দিন, ভুক্তভোগী ঈসা খান ভূট্ট, লামিয়া বেগম, জোহরা বেগম। এসময় বক্তারা বলেন, ভূমিদস্যু জালিয়াতি চক্রের দুলাল হাওলাদার, নজরুল হাওলাদার, ইমরান, হাসান, জসিম সহ আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনের শাসন প্রতিষ্ঠা ও নুরু মুন্সি, সলেমান মৃধা, সালাম মুন্সির বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার দাবী জানান। এ ব্যাপারে মো. নজরুল হাওলাদারের সাথে যোগাযোগ করা হলে, তিনি জানান এ জমি আমার বাবার। আমরা উদ্ধার করতে গেছিলাম। আমার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম