ঢাকা ০২ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বেতন বৃদ্ধির দাবিতে আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ৫০ কারখানায় ছুটি ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা কর্মজীবনে যেন প্রতিফলিত না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী তাহসিফ সাউরি হত্যা মামলায় ‘বান্ধবী’ দিশা গ্রেফতার পোশাকশ্রমিকদের সঙ্গে মিশে আ.লীগ-ছাত্রলীগের নাশকতা, গ্রেফতার ১১ সাপাহারে জাতীয় যুব দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত প্রথমবারের মতো চলচ্চিত্রের গানে তিনজন একসঙ্গে কলাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস পালিত মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দিলো পোশাকশ্রমিকরা সোমবার থেকেই ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু : শাহে আলম আগামী গ্রীষ্মে সোলার বিদ্যুতে কমবে লোডশেডিং: জ্বালানিমন্ত্রী

কলাপাড়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত

#

নিজস্ব প্রতিনিধি

১৬ অক্টোবর, ২০২৩,  3:10 AM

news image

গোফরান পলাশ, কলাপাড়া: পটুয়াখালীর কলাপাড়ায় বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৩ যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে। বিশ্ব হাত ধোয়া দিবসে এবারের প্রতিবাদ্য ছিল 'আপনার নাগালেই পরিচ্ছন্ন হাত'। রবিবার সকালে দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে একটি বর্নাঢ্য শোভা যাত্রা শহর প্রদক্ষিন শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়। স্কুল-কলেজের শিক্ষার্থী, জনপ্রতিনিধি, সরকারী, বেসরকারী উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা এ শোভা যাত্রায় অংশ নেয়। শোভাযাত্রা শেষে হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলাপাড়া ইউএনও মো: জাহাঙ্গীর হোসেনের সভাপতিতেত্ব  অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম রাকিবুল আহসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো: জিহাদ হোসেন প্রমূখ। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম