ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

কলাপাড়ায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের জন্মদিনে অসহায় নারীরা পেল সেলাই মেশিন

#

০৮ আগস্ট, ২০২৩,  11:33 PM

news image

গোফরান পলাশ: পটুয়াখালীর কলাপাড়ায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্ম বার্ষিকীতে অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন ও সামজিক বনায়ন উপকারভোগীদের মাঝে চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় স্থানীয় সাংসদ অধ্যক্ষ মো: মহিব্বুর রহমান প্রধান অতিথি হিসেবে সুবিধাভোগীদের মাঝে সেলাই মেশিন ও চেক কিতরন করেন। উপজেলা প্রশাসনের সভা কক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে মহিয়সী নারী শেখ ফজিলাতুন নেছা মুজিবের জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, সেলাই মেশিন ও চেক  বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) কৌশিক আহম্মেদ’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অধ্যক্ষ মো: মহিব্বুর রহমান মহিব এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) শাহিনা পারভীন সীমা, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা বেগম, উপকূলীয় বন কর্মকর্তা (এস এফ পিসি) মো: মনিরুল ইসলাম, কলাপাড়া থানার ওসি আলী আহম্মেদ, লতাচাপলি ইউপি চেয়ারম্যান আনছার মোল্লা প্রমূখ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মো: মহিব্বুর রহমান এমপি বলেন, ’বঙ্গবন্ধুর পাশে থেকে তাঁকে স্বাধীনতা, সংগ্রামে নেতৃত্ব প্রদানে প্রেরনা যুগিয়েছেন বঙ্গমাতা। তাই মহান স্বাধীনতা যুদ্ধে তাঁর অবদান অবিস্মরনীয়। তাঁর জন্মদিনে ১৫ আগষ্ট ও ৩রা নভেম্বর শাহাদাৎবরনকারী সকল শহীদদের আত্মার শান্তি কামনা করছি। পাশাপাশি দেশবাসীকে জামায়াত-বিএনপি’র নৈরাজ্য রুখে দিতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন ও গনতন্ত্রের পক্ষে অবস্থান নিতে আহবান জানাচ্ছি।’ আলোচনা সভা শেষে মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে ৮ জন অসহায় নারীকে সেলাই মেশিন ও এস এফ পিসি, উপকূলীয় বন বিভাগ সামজিক বনায়ন উপকারভোগী ২০জনকে লভ্যাংশের ৭ হাজার ৪’শত ২৫ টাকা, ১৮ জনকে ৪ হাজার ৬’শতম ৮০ টাকা ও নীলগঞ্জ ইউপি চেয়ারম্যানকে ২২ হাজার ১০ টাকার  চেক প্রদান  করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম