ঢাকা ১৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাকা থেকে রংপুরের পথে ১১ দলীয় ঐক্যের লংমার্চ পে স্কেলের প্রজ্ঞাপন জারি হতে যাচ্ছে আজ ‘দেশের সব সেচ পাম্প পর্যায়ক্রমে সোলারে রূপান্তর করা হবে’ সুনামগঞ্জে 'বিষে' তিন সন্তানের মৃত্যু, মুমূর্ষু বাবা হাসপাতালে সৌদি আরবে হুথি হামলার নিন্দা জানাল জাতিসংঘ দেশে প্রথমবার ইমোশনাল ডোনারের মাধ্যমে কিডনি প্রতিস্থাপন সিপিএল: রুদ্ধশ্বাস ম্যাচ হেরে মিরাজের দল গায়ানার বিদায় খুলনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা সম্পদের চেয়ে সম্পর্ক দামি বাব আল-মান্দেব প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ইতালি

কলাপাড়ায় দুরারোগ্য অসুস্থ মানুষের মুখে হাসি ফোটালো চিকিৎসার নগদ অর্থ সহায়তার চেক

#

০৪ জুলাই, ২০২৪,  3:52 AM

news image

গোফরান পলাশ, কলাপাড়া : পটুয়াখালীর কলাপাড়ায় দুরারোগ্য অসুস্থ মানুষের মুখে হাসি ফোটালো সমাজসেবা অধিদপ্তরের বরাদ্দকৃত চিকিৎসার নগদ অর্থ সহায়তার চেক। বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ক্যান্সার, কিডনী, লিভারসিরোসিস, ষ্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ৫৮ জন মানুষের মাঝে প্রধান অতিথি হিসেবে এককালীন জনপ্রতি ৫০ হাজার টাকা অর্থ সহায়তার চেক বিতরন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান প্রতিমন্ত্রী অধ্যক্ষ মো: মহিব্বুর রহমান এমপি। পরে সিপিপি’র উপ-পরিচালক মো: আসাদুজ্জামানের সঞ্চালনায় একই সম্মেলন কক্ষে রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্দোগে ২৫০ জন উপকারভোগী মানুষের মাঝে শুকনা খাবার, ঘূর্নিঝড় রেমাল ক্ষতিগ্রস্ত ৫২ জনের মাঝে ১০০ বান্ডিল ঢেউটিন ও জনপ্রতি ৩ হাজার টাকা অুনদানের চেক, জলবায়ু ট্রাষ্ট ফান্ডের আওতায় বন অধিদপ্তর কৃর্তক শিক্ষা প্রতিষ্ঠানে ৩ হাজারটি বিভিন্ন প্রজাতীর গাছের চারা, ৯১ জন অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রান তহবিলের ২০-৫০ হাজার টাকা অনুদানের চেক ও ১০৪ জন দুস্থ মানুষের মাঝে প্রতিমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিলের ৫-১০ হাজার টাকা অনুদানের চেক বিতরন করা হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার, ইউএনও মো: রবিউল ইসলাম, পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, রেডক্রিসেন্ট সোসাইটির পরিচালক মো: মিজানুর রহমান, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক শিলা রানী দাস, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ আলী, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভিন সীমা, দুর্যোগ ও ত্রান কর্মকর্তা মো: হুমায়ুন কবির, পৌরসভার প্যানেল মেয়র মো: হুমায়ুন কবির প্রমূখ। পরে একই সম্মেলন কক্ষে ৬ষ্ঠ কলাপাড়া উপজেলা পরিষদ নির্বাচন’২০২৪ এ নবনির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে পরিচিতি ও মাসিক সমন্বয় সভায় যোগ দেন প্রতিমন্ত্রী। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মহিব বলেন, ’সন্ত্রাস, চাঁদাবাজ, শালিশ বানিজ্য ও মাদকমুক্ত শান্তিময় স্মার্ট কলাপাড়া উপজেলা গঠনে সাধারন মানুষ আমাকে ভোট দিয়ে তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করেছে। এর ব্যত্যয় মূলক কর্মকান্ডে আপনারা কেউ জড়িত থাকলে তার সাথে আমার কোন আপোষ নেই।’ এসময় তিঁনি আরও বলেন,’কৃষকের স্বার্থে কলাপাড়া-রাঙ্গাবালী দুই উপজেলার সরকারী খাল, জলাশয় উম্মুক্ত রাখতে হবে। এতে কারো যদি কোন লীজ থাকে সেগুলো বাতিল করে সকল অবৈধ বাঁধ অপসারন করার নির্দেশ দেন প্রতিমন্ত্রী।’ এর আগে নবনির্বাচিত প্রতিনিধিদের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন প্রতিমন্ত্রী মহিব।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম