ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাইজবন্ডে সঞ্চয়কারীদের আগ্রহে ভাটা গণমাধ্যমের স্বাধীনতা মানে যা ইচ্ছে তা লেখা নয়: প্রেস সচিব ফিক্সিংকাণ্ডে বিপিএলের আরও দুই কর্মকর্তা নিষিদ্ধ কুষ্টিয়ার বাজারে চালের কেজিতে বেড়েছে ৫ টাকা স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নেপালে বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা বালেন্দ্র শাহের নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি এবার ৬-০ গোলে হারল বাংলাদেশ নওগাঁয় প্রথম ধাপে কৃষক কার্ড পাচ্ছেন ১৭৮৫ জন

কলাপাড়ায় বিক্রির উদ্দেশ্যে পাচার কালে ৪ টন সরকারী পাঠ্য বই জব্দ

#

১২ ফেব্রুয়ারি, ২০২৪,  9:24 PM

news image

গোফরান পলাশ, কলাপাড়া: পটুয়াখালীর কলাপাড়ায় বিক্রির উদ্দেশ্যে পাচার কালে ৪ টন সরকারী পাঠ্য বই সহ একটি ট্রাক জব্দ করেছে উপজেলা প্রশাসন। রবিবার (১১জানুয়ারী) রাত সাড়ে এগারোটার দিকে মোয়াজ্জেমপুর সিনিয়র আলিম মাদ্রাসা সংলগ্ন সড়ক থেকে এসব বই জব্দ করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদ। জব্দকৃত বইয়ের বাজারমূল্য আনুমানিক ৫ লাখ টাকা।  জানা যায়, মোয়াজ্জেমপুর সিনিয়র আলিম মাদ্রাসার প্রিন্সিপাল আবু বক্কর সিদ্দিক রাতের আঁধারে এসব পাঠ্যবই ঝিনাইদহ এলাকায় নিয়ে বিক্রি করতে চেয়েছিলো। ট্রাকে করে বইগুলো নিয়ে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বইগুলো জব্দ করে উপজেলা প্রশাসন।

তবে এবিষয়ে মাদ্রাসা অধ্যক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। নির্বাহী ম্যাজিস্ট্রেট কৌশিক আহমেদ বলেন, ট্রাক সহ বইগুলো  মহিপুর থানায় হস্তান্তর করা হয়েছে। উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজারকে এ ঘটনায় মামলা দায়েরের নির্দেশনা দেয়া হয়েছে।  উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মোঃ মনিরুজ্জামান বলেন, বিষয়টি আমার কাছে পরিস্কার না। এছাড়া আমি বই কমিটির সদস্যও না। মাধ্যমিক শিক্ষা অফিসার থাকতে আমি বাদী হবো কেনো? মহিপুর থানার ওসি (তদন্ত) মোঃ আসলাম বলেন, 'রবিবার রাতে কলাপাড়া এসিল্যান্ড ট্রাক সহ বই গুলো থানায় রেখে গেলেও আমাদের এ সংক্রান্ত কাগজপত্র বুঝিয়ে দিয়ে যায়নি। আমরা এখন পর্যন্ত লিখিত কোন অভিযোগ পাইনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম