ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাইজবন্ডে সঞ্চয়কারীদের আগ্রহে ভাটা গণমাধ্যমের স্বাধীনতা মানে যা ইচ্ছে তা লেখা নয়: প্রেস সচিব ফিক্সিংকাণ্ডে বিপিএলের আরও দুই কর্মকর্তা নিষিদ্ধ কুষ্টিয়ার বাজারে চালের কেজিতে বেড়েছে ৫ টাকা স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নেপালে বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা বালেন্দ্র শাহের নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি এবার ৬-০ গোলে হারল বাংলাদেশ নওগাঁয় প্রথম ধাপে কৃষক কার্ড পাচ্ছেন ১৭৮৫ জন

কলাপাড়ায় প্যানেল মেয়র স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

#

২৭ ফেব্রুয়ারি, ২০২৪,  8:15 PM

news image

গোফরান পলাশ, কলাপাড়া: পটুয়াখালীর কলাপাড়ায় প্যানেল মেয়র স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে পৌর শহরের পুরাতন হাসপাতাল মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে চ্যাম্পিয়ন তাহিরা ফাইটার দলের অধিনায়কের হাতে চ্যাম্পিয়ন ট্রফি ও ৭০০০ টাকার প্রাইজ মানি তুলে দেন কলাপাড়া ইউএনও মোঃ জাহাঙ্গীর হোসেন এবং পৌরসভার প্যানেল মেয়র মোঃ হুমায়ুন কবির। মনপুরা ফ্যাশন খেলায় রানার্সআপ দল হিসেবে ট্রফি ও ৫ হাজার টাকার প্রাইজ মানি নেন পুরস্কার বিতরণ অনুষ্ঠানের অতিথিদের হাত থেকে। খেলায় ম্যান অব দ্যা সিরিজ মোঃ সালমানের হাতে ক্রেষ্ট, ১৫০০ টাকার প্রাইজ মানি এবং ম্যান অব দ্যা ম্যাচ মোঃ রানার হাতে ক্রেস্ট ও ১০০০ টাকার প্রাইজ মানি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ইউএনও মোঃ জাহাঙ্গীর হোসেন এবং বিশেষ অতিথি প্যানেল মেয়র মোঃ হুমায়ুন কবিরের কাছ থেকে। বাজার ক্রিকেট ক্লাবের আয়োজনে প্যানেল মেয়র স্যাডো ক্রিকেট টুর্নামেন্টে মোট ৩২ টি দল অংশ নেয়। ১৫ ওভারের ফাইনাল খেলায় মনপুরা ফ্যাশন ২৮৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে সব কয়টি উইকেট হারিয়ে ৩৪ রানে তাহিরা ফাইটার দলের কাছে পরাজিত হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম