ঢাকা ১৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ইলিশ ধরা ও ক্রয়-বিক্রয়ে ২২ দিনের নিষেধাজ্ঞা জানা গেল রোজা শুরুর সম্ভাব্য তারিখ আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত: ইসি সচিব সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের পৃথক ইউনিট গঠনের পরিকল্পনা ইয়েমেনে সংঘাতে বাড়ছে হতাহত, বাস্তুচ্যুত ১ লাখ ২৫ হাজার হাম উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু সাতক্ষীরায় পটকা মাছ খেয়ে ব্যবসায়ীর মৃত্যু স্থানীয় নির্বাচন নিয়ে ইসির ঘোষিত সময়সূচি চূড়ান্ত নয়: তথ্য উপদেষ্টা প্রি-পেইড মিটার রিচার্জ সমস্যায় দুঃখ প্রকাশ ওজোপাডিকোর একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি

কলাপাড়ায় তাপ বিদ্যুৎ কেন্দ্রে হামলা ও ভাংচুরের ঘটনায় অজ্ঞাতনামা ৪০০ শ্রমিকের নামে মামলা, গ্রেফতার ২

#

২২ জুলাই, ২০২৩,  12:36 AM

news image

গোফরান পলাশ, কলাপাড়া: পটুয়াখালীর কলাপাড়ায় আরপিসিএল তাপ বিদ্যুৎ কেন্দ্রে হামলা ও ভাংচুরের ঘটনায় অজ্ঞাতনামা ৪০০ শ্রমিকের নামে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটার দিকে আরপিসিএল এর এ্যাডমিন বিভাগের ডেপুটি ম্যানেজার আমিনুল ইসলাম বাদী হয়ে কলাপাড়া থানায় এ মামলা দায়ের করেন। এ ঘটনায় শুক্রবার ভোররাতে শিমুল দাস (২৬) ও মাহিনুর খালাসী (৩৪) নামের দুই শ্রমিককে গ্রেফতার করেছে পুলিশ। মামলা সূত্রে জানা যায়, গত ১৭ জুলাই বেতন-বোনাস নিয়ে শ্রমিক অসন্তোষের ঘটনায় শ্রমিকরা ৩ চাইনিজ সহ আরপিসিএল এর ৪ নিরাপত্তা কর্মীকে মারধর করে। এসময় বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরের বিভিন্ন স্থাপনা, অফিস ভবন ও গাড়ী ভাংচুর করা হয়। এতে প্রায় ৭ লাখ ২ হাজার টাকার ক্ষতি সাধন হয়। পরে কলাপাড়া থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। কলাপাড়া থানার ওসি আলী আহম্মেদ জানান, ইতিমধ্যে দুই জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম