ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

কলাপাড়ায় জাতীয় স্থানীয় সরকার দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

#

২০ সেপ্টেম্বর, ২০২৩,  9:27 PM

news image

গোফরান পলাশ, কলাপাড়া: 'সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার' প্রতিবাদ্য নিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় জাতীয় স্থানীয় সরকার দিবস' ২০২৩ উদযাপন করা হয়েছে। বুধবার বিকেল ৪টায় স্থানীয় সাংসদ অধ্যক্ষ মোঃ মহিববুর রহমানের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় শহীদ শেখ কামাল স্মৃতি কমপ্লেক্স অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ইউ পি সদস্য, সরকারি কর্মকর্তা, শিক্ষক সহ গন্য মান্য ব্যক্তিবর্গ এতে অংশ নেয়।উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম রাকিবুল আহসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি মহিব বলেন,'৭৫ এর ১৫ ই আগস্ট বাংলাদেশের মহান স্বাধীনতা, সংগ্রামের স্থপতি বঙ্গবন্ধুকে হত্যার পর খুনি মোস্তাক-জিয়া এদেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে থামিয়ে দিতে চেয়েছিল।


আজ বঙ্গবন্ধুর যোগ্য উত্তরসূরী দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশকে পদ্মা সেতু, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, বঙ্গবন্ধু টানেল, বঙ্গবন্ধু স্যাটেলাইট, মেট্রোরেল এর মত বিস্ময়কর উন্নয়নে স্মার্ট বাংলাদেশে পরিণত করেছেন। তাই আগামী নির্বাচনে প্রধানমন্ত্রীর শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী হয়ে সরকার গঠনে নৌকায় ভোট দিন'। আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার, কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, কুয়াকাটা পৌরসভার মেয়র মোঃ আনোয়ার হাওলাদার প্রমূখ। আলোচনা সভার শেষে চ্যানেল আই তারকা শিল্পী ও স্থানীয় শিল্পীদের সমন্বয়ে  মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম