ঢাকা ১৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সম্মিলিত ইসলামী ব্যাংকের সাবসিডিয়ারি ইআইআইএল-এর চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ প্রাইজবন্ডে সঞ্চয়কারীদের আগ্রহে ভাটা গণমাধ্যমের স্বাধীনতা মানে যা ইচ্ছে তা লেখা নয়: প্রেস সচিব ফিক্সিংকাণ্ডে বিপিএলের আরও দুই কর্মকর্তা নিষিদ্ধ কুষ্টিয়ার বাজারে চালের কেজিতে বেড়েছে ৫ টাকা স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নেপালে বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা বালেন্দ্র শাহের নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি এবার ৬-০ গোলে হারল বাংলাদেশ

কলাপাড়ায় ছাত্রলীগের সভাপতি মুসা, সম্পাদক অমি

#

১৫ জুন, ২০২৪,  6:45 PM

news image

গোফরান পলাশ, কলাপাড়া: পটুয়াখালীর কলাপাড়া উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি মোঃ মিজানুর রহমান মুসা ও সাধারণ সম্পাদক হাসানুজ্জামান অমি গাজী। শুক্রবার সন্ধ্যায় জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক তানভির হাসান আরিফ স্বাক্ষরিত এক প্রেস নোটে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।  সামাজিক যোগাযোগ মাধ্যমে আগামী এক বছরের জন্য ছাত্রলীগের এ নতুন কমিটির তথ্য জেলা থেকে পোস্ট করার পর পর নবাগত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে শহরে আনন্দ মিছিল করে ছাত্রলীগ। মিছিল শেষে ছাত্রলীগ সভাপতি মোঃ মিজানুর রহমান মুসা ও সাধারণ সম্পাদক হাসানুজ্জামান অমি গাজী ফুলের তোড়া নিয়ে দেখা করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যক্ষ মোঃ মহিববুর রহমান এমপি'র বাসভবনে। এসময় ছাত্রলীগ নেতৃবৃন্দকে পড়াশুনার পাশাপাশি প্রযুক্তিগত দক্ষতা অর্জনের পরামর্শ দেন দুর্যোগ প্রতিমন্ত্রী। যাতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ছাত্রলীগের প্রতিটি নেতা, কর্মী অগ্রনী ভূমিকা রাখতে পারে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম