ঢাকা ১৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ইলিশ ধরা ও ক্রয়-বিক্রয়ে ২২ দিনের নিষেধাজ্ঞা জানা গেল রোজা শুরুর সম্ভাব্য তারিখ আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত: ইসি সচিব সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের পৃথক ইউনিট গঠনের পরিকল্পনা ইয়েমেনে সংঘাতে বাড়ছে হতাহত, বাস্তুচ্যুত ১ লাখ ২৫ হাজার হাম উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু সাতক্ষীরায় পটকা মাছ খেয়ে ব্যবসায়ীর মৃত্যু স্থানীয় নির্বাচন নিয়ে ইসির ঘোষিত সময়সূচি চূড়ান্ত নয়: তথ্য উপদেষ্টা প্রি-পেইড মিটার রিচার্জ সমস্যায় দুঃখ প্রকাশ ওজোপাডিকোর একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি

কলাপাড়ায় আদালত চত্বরের গাছ কাটায় ৫ জনের বিরুদ্ধে মামলা

#

নিজস্ব প্রতিনিধি

১০ জুলাই, ২০২৩,  8:00 PM

news image

গোফরান পলাশ: পটুয়াখালীর কলাপাড়ায় যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরের পাঁচটি আকাশমনি গাছ ও পুকুর থেকে মাছ ধরে নেয়ার ঘটনার অভিযোগ আমলে নিয়ে ওসি কলাপাড়াকে ২৪ ঘন্টার মধ্যে এজাহার গ্রহনের নির্দেশ দিয়েছেন আদালত। বিজ্ঞ  কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আশীষ রায়ের আদালত সোমবার দুপুরে আদেশ প্রদান করেন। এর আগে আদালতের ষ্টেনো (টাইপিষ্ট) আব্দুর রাজ্জাক বাদী হয়ে কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদ, কানুনগো নজরুল ইসলাম, অফিস সহকারী আমিনুল ইসলাম, তহশিলদার মোঃ আলাউদ্দিন ও গোলাম মোস্তফার নামে পেনাল কোডের ১৪৩, ৪৪৭, ৩৭৯, ১৬৬ ও ৫০৬ (খ) ধারায় এ মামলা দায়ের করেন। মামলায় আরও অজ্ঞাত ৪/৫ জনকে আসামি করা হয়েছে। মামলায় বলা হয়, কলাপাড়া উপজেলায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও সহকারী জজ আদালত  ৬১৪নং দাগের অনুমান ২.০৬ ভূমির উপর সরকার কর্তৃক নির্মিত ভবনে বিচার কার্যক্রম দীর্ঘ বছর ধরে পরিচালিত হয়ে আসছে। সম্প্রতি আদালত ভবন ফাটল ধরায় বিচার কার্যক্রম পরিচালনার জন্য আইন মন্ত্রণালয় থেকে অনুমোদনকৃত ভিন্ন বাড়ি ভাড়া করে বিচার কার্য পরিচালনা হয়ে আসছে। সম্প্রতি এসিল্যান্ডের নির্দেশে আসামিগণ সরকারের অনুমতি ছাড়া আদালত চত্বরের পাঁচটি আকাশমনি গাছ, যা  লম্বা প্রত্যেকটি ১৫ ফুট, বেড় ৩ ফুট, আনুমানিক মূল্য ১ লক্ষ টাকা এবং পুকুর থেকে  বিভিন্ন প্রজাতির ১ লক্ষ টাকার মাছ ধরে নিয়ে যায়। এ সময় বাদিসহ সাক্ষীরা বাঁধা নিষেধ করলে আসামিরা বাদী ও সাক্ষীদের ভয়-ভীতি প্রদর্শন করে। এদিকে সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদ আদালতে মামলা দায়েরের পর গণমাধ্যমকে বলেন, যেহেতু মামলা দায়ের করা হয়েছে এখন বিষয়টি আইনগত ভাবে ফয়সালা হবে। কলাপাড়া থানার ওসি আলী আহমেদ বলেন, আমি বিষয়টি অবগত নই। আদালতের আদেশ না পেয়ে আমি গণমাধ্যমে কোন বক্তব্য দেবোনা।‌

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম