ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

কলহের জেরে ঘুমন্ত বাবাকে কুপিয়ে হত্যা ছেলের

#

নিজস্ব প্রতিনিধি

১০ নভেম্বর, ২০২৫,  5:00 PM

news image

পারিবারিক কলহের জেরে ছেলের হাতে খুন হয়েছেন মতি মিয়া (৬৫) নামে এক বাবা। মাদারীপুর জেলার শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের পঞ্চগ্রাম এলাকায় রোববার (৯ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে ফারুক মিয়াকে (২৭) ঘটনাস্থল থেকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মতি মিয়া এবং তার মেজো ছেলে ফারুক মিয়া শিবচরে শ্রমিকের কাজ করতেন। তারা চাপাইনবাবগঞ্জের ভোলার হাট থানার বড়োহাটি এলাকার বাসিন্দা। পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বাবা ও ছেলের মধ্যে দীর্ঘদিন ধরে কলহ চলছিল বলে জানা গেছে।  অভিযুক্ত ফারুক মিয়া পুলিশকে জানিয়েছেন, ঘটনার দিন বিকালেই তিনি তার বাবাকে হত্যার পরিকল্পনা করেন। রোববার রাতে বাবা মতি মিয়া ঘুমিয়ে পড়ার পর ফারুক কোদাল দিয়ে তাকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এতে ঘটনাস্থলেই মতি মিয়ার মৃত্যু হয়। শিবচর থানার ওসি রাকিবুল ইসলাম বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম