ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫ আসন্ন হজ ঘিরে ‘যুগান্তকারী প্যাকেজ’ ঘোষণা করল সৌদি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার নীতি সুদহার অপরিবর্তিত রেখে প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন

কলম্বিয়ায় প্লেন বিধ্বস্ত, পাঁচ রাজনীতিক ও পাইলট নিহত

#

আন্তর্জাতিক ডেস্ক

২০ জুলাই, ২০২৩,  5:37 PM

news image

দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় একটি ছোট প্লেন বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় পাঁচ দেশটির রাজনীতিক ও এক পাইলট নিহত হয়েছেন। বুধবার কলম্বিয়ার মধ্যাঞ্চলে এই দুর্ঘটনা ঘটে। নিহত পাঁচ রাজনীতিক দেশটির ডানপন্থী দল ডেমোক্রেটিক সেন্টারের সদস্য। তারা হলেন—সাবেক সিনেটর নোহোরা টোভার, বিভাগীয় আইনপ্রণেতা ডিমাস ব্যারেরো, গভর্নর পদপ্রত্যাশী এলিওডোরো আলভারেজ ও ভিলাভিসেনসিও পৌর কাউন্সিলর অস্কার রদ্রিগেজ। কলম্বিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। সংস্থাটি জানায়, প্লেনটি দেশটির বোয়াকা বিভাগের সান লুইস ডি গ্যাসেনোর পৌর এলাকায় বিধ্বস্ত হয়। প্লেনটি বিধ্বস্ত হওয়ার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানায় কলম্বিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। সূত্র: ব্যারন’স, এনডিটিভি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম