ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

কর্মস্থলে যোগ দিলেন ঢামেক চিকিৎসকরা

#

নিজস্ব প্রতিবেদক

০৩ সেপ্টেম্বর, ২০২৪,  6:07 PM

news image

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসকদের মারধরের প্রতিবাদে সারা দেশে ডাকা কর্মবিরতি শিথিল করে বহির্বিভাগে চিকিৎসা দিতে শুরু করেছেন চিকিৎসকরা। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) ঢাকা মেডিকেলে সকাল ১০টা থেকে চিকিৎসকরা বহির্বিভাগ তাদের কর্মস্থলে যোগ দেন। তবে এর আগে থেকেই সেখানে অপেক্ষা করতে দেখা যায় অসংখ্য রোগীকে। চিকিৎসা সেবা অব্যাহত রয়েছে হাসপাতালগুলোর জরুরি বিভাগ ও ইনডোরে। তবে দ্রুত সময়ের মধ্যে চিকিৎসকদের স্বাস্থ্য সুরক্ষা আইন ও স্বাস্থ্য পুলিশ নিয়োগের দাবিতে অনড় তারা। উল্লেখ্য, ঢামেক হাসপাতালে চিকিৎসকদের মারধর ও লাঞ্ছিতের ঘটনায় জড়িতদের বিচার ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে রোববার দুপুরে দেশের সব চিকিৎসক কর্মবিরতির ঘোষণা দেন। এরপর থেকে দেশের সকল হাসপাতালে চিকিৎসা সেবা বন্ধ হয়ে যায়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম