ঢাকা ০৩ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

কর্মব্যস্ত নারীর জন্য ৫ বিউটি টিপস

#

লাইফস্টাইল ডেস্ক

২১ মার্চ, ২০২৪,  5:18 PM

news image

ঘড়িতে সকাল ৭টা বাজে। ঘণ্টাখানেক আগেই মর্নিং অ্যালার্মটি বন্ধ হয়ে গেছে। আজ আবার অফিস যেতে দেরি হয়ে যাবে। বেশিরভাগ নারীদের জন্য এটি প্রায় রোজকার কাহিনি। এ অবস্থায় অফিসে ভালোভাবে গুছিয়ে, তৈরি হয়ে যাওয়ার মতো সময় হাতে একদমই থাকে না।

তাই, সবাই এর জন্য সহজ কিছু সমাধান খোঁজেন। যেন খুব কম সময়ে অফিসের জন্য তৈরি হতে পারেন। তাই আজ আপনাদের তেমনই কিছু বিউটি টিপস সম্পর্কে জানাব। যা আপনার সময় সাশ্রয় করার পাশাপাশি নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করতেও সাহায্য করবে।​চলুন জেনে নেওয়া যাক কর্মজীবী নারীর জন্য ৫ বিউটি টিপস:

কর্মব্যস্ত নারীর জন্য ৫ বিউটি টিপস

মেকআপের আগে নিতে হবে যে ৫ প্রস্তুতি

১. ড্রাই শ্যাম্পু ব্যবহার করুন

আপনার চুলগুলো তেলতেলে হয়ে আছে। আর এদিকে শ্যাম্পু করে চুল শুকানোর মতো সময়, আপনার হাতে একদমই নেই। সেক্ষেত্রে ড্রাই শ্যাম্পু সবথেকে ভালো উপায়। এটি চুলের তেলতেলেভাব দূর করে চুলকে ঝলমলে করে তুলবে।

২. অগোছালো চুলে স্টাইল

প্রতিদিন সকালে চুলের স্টাইলের জন্য চুল স্ট্রেইট বা কার্ল করা, স্প্রে দিয়ে সেট করা, ভালোভাবে আঁচড়ে চুল বাঁধা অনেক বেশি সময় সাপেক্ষ। এজন্য সময় বাঁচাতে অগোছালো চুল দিয়েই করে নিতে পারেন মেসি বান বা মেসি ব্রেইড। এটি করতে যেমন সময় কম খরচ হয়, তেমনি দেখতেও স্টাইলিশ লাগবে।

৩. ফেইক আইল্যাশ এবং আইলাইনার ছাড়া আইলুক

অফিসে পার্টি বা ক্লায়েন্ট মিটিং রয়েছে। কিন্তু চোখের সাজের জন্য অতিরিক্ত সময় হাতে নেই। এক্ষেত্রে কোন চিন্তা না করে সহজ দুইটি কৌশল অবলম্বন করতে পারেন। ল্যাশে ভলিউম আনতে ফেইকল্যাশের পরিবর্তে মাস্কারা ব্যবহার করুন। সেক্ষেত্রে মাস্কারা লাগানোর আগে আপনার আইল্যাশে বেবি পাউডার লাগিয়ে নিন। এতে মাস্কারা থিক ও ভলিউমাইজড দেখাবে।

তাড়াহুড়ায় আইলাইনার লাগানোটা ঝামেলার বিষয়। এসময় আপনি এর পরিবর্তে কালো আইশ্যাডো ব্যবহার করুন। এটি ব্রাশে লাগিয়ে চোখের পাতার লাইনে হালকা করে স্মাজ করে নিলেই দারুন একটা আইলুক তৈরি হয়ে যাবে।

৪. বি বি ক্রিম ব্যবহার

অল্প সময়ে তাড়াহুড়া করে ফাউন্ডেশন ব্যবহার করাটা কঠিন। বিশেষ করে ব্লেন্ড করা। এটি ভালোভাবে ব্লেন্ড না হলে পুরো সাজটাই নষ্ট হবে। তাই এক্ষেত্রে সহজ সমাধান হলো বি বি ক্রিম। এটি আলাদাভাবে ব্লেন্ড করার কোনো প্রয়োজন নেই। কারণ, বি বি ক্রিম সাধারণ ক্রিমের মত লাগিয়ে নিলেই গ্ল্যামারাস একটা লুক পাওয়া যায়।

৫. পেট্রোলিয়াম জেলি দিয়ে পেডিকিউর ও মেনিকিউর

পেডিকিউর ও মেনিকিউরের জন্য পার্লারে যাওয়ার সময় আপনার হাতে নেই। সেক্ষেত্রে রাতে ঘুমানোর আগে হাতে এবং পায়ে পেট্রোলিয়াম জেলি লাগিয়ে মোজা পরে নিন। এটি ন্যাচারাল ময়েশচারাইজারের কাজ করে। এর সাহায্যে হাত ও পা নরম থাকে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম