ঢাকা ১২ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
‘বগুড়া-৬ ও শেরপুর-৩ নির্বাচনে গণভোট থাকছে না’ সুইজারল্যান্ডে যাত্রীবাহী বাসে আগুন, নিহত ৬ মন্ত্রী-এমপিদের চাল-চলনে মার্জিত থাকতে প্রধানমন্ত্রীর নির্দেশ জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক সাতক্ষীরার নলতায় ৪৫০ অসহায় মানুষের মাঝে রোজার সামগ্রী বিতরণ বেতন-বোনাসের দাবিতে পোশাক শ্রমিকদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ রাজধানীতে পুরাতন দেয়াল ধসে দুই শিশুর মৃত্যু টস জিতল বাংলাদেশ, পাকিস্তানকে পাঠাল ব্যাটিংয়ে সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি: সালাহউদ্দিন আহমদ সাতক্ষীরার কেন্দ্রীয় মন্দিরে দুঃসাহসিক চুরি, প্রতিমার স্বর্ণালংকারসহ প্রায় ১৮ লাখ টাকার সম্পদ লুট

কর্মবিরতিতে প্রাথমিকের পৌনে ৪ লাখ শিক্ষক

#

নিজস্ব প্রতিবেদক

০৫ মে, ২০২৫,  11:01 AM

news image

সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে বেতন এবং প্রধান শিক্ষকদের শতভাগ পদোন্নতির দাবিতে কর্মবিরতিতে নেমেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পৌনে ৪ লাখ শিক্ষক।  সোমবার (০৫ মে) থেকে আগামী ১৫ মে পর্যন্ত প্রতিদিন এক ঘণ্টা করে কর্মবিরতি পালন করবেন বলে জানিয়েছেন তারা। ‘প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ’ এর ডাকে দেশজুড়ে এই কর্মবিরতি শুরু হয়েছে। সংগঠনের নেতারা জানিয়েছেন, তাদের এই দাবি পূরণ না হলে পরবর্তীতে কর্মবিরতির সময়সীমা আরও বাড়ানো হবে। ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ১৬ থেকে ২০ মে পর্যন্ত দুই ঘণ্টা এবং ২১ থেকে ২৫ মে পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি পালন করবেন শিক্ষকরা। এরপরও যদি দাবি আদায় না হয়, তবে ২৬ মে থেকে লাগাতার পূর্ণদিবস কর্মবিরতির হুঁশিয়ারি দিয়েছেন তারা। জানা গেছে, বর্তমানে সহকারী শিক্ষকরা ১৩তম গ্রেডে বেতন পান। তারা দীর্ঘদিন ধরে ১০ম গ্রেডের দাবি জানিয়ে এলেও, সাম্প্রতিক পরিস্থিতিতে অন্তত শুরুতে ১১তম গ্রেডে বেতন চান। এ ছাড়া চাকরিতে ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন এবং প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতির মতো দাবিও জানিয়েছেন শিক্ষকরা। উল্লেখ্য, বর্তমানে সারাদেশে ৬৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় চার লাখ শিক্ষক কর্মরত আছেন। প্রধান শিক্ষকরা বর্তমানে ১১তম গ্রেডে বেতন পান। উচ্চ আদালতের রায়ে সম্প্রতি প্রধান শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে উন্নীত করার নির্দেশ দেওয়া হয়েছে। এই প্রেক্ষাপটে সহকারী শিক্ষকরাও তাদের বেতন গ্রেড বাড়ানোর দাবিতে আন্দোলনে নেমেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম