ঢাকা ০৩ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

কর্মক্ষেত্রে আত্মবিশ্বাস বাড়াবে যে ৫ অভ্যাস

#

লাইফস্টাইল ডেস্ক

১৯ আগস্ট, ২০২৩,  7:03 PM

news image

কর্মক্ষেত্রে আত্মবিশ্বাস থাকলে অনেক কঠিন পরিস্থিতিও সামলে নেওয়া যায়। আত্মবিশ্বাস সকলের মধ্যেই থাকে। কারও কম, কারও বেশি। কাউকে বাইরে থেকে দেখলে একেবারেই আত্মবিশ্বাসী বলে মনে হয় না। সে ক্ষেত্রে কর্মক্ষেত্রে বেকায়দায় পড়তে হতে পারে। কাজের জায়গায়, সহকর্মী ও ঊর্ধ্বতনদের সামনে নিজেকে আত্মবিশ্বাসী করে তুলতে যে বিষয়গুলো মাথায় রাখা দরকার- অন্যের মতামতকে গুরুত্ব: নিজের বিষয়ে অন্যের মতামতকে গুরুত্ব দিন। এতে অন্যরাও আপনার সঙ্গে একই ব্যবহার করবে। 

আত্মপ্রত্যাশা: আত্মবিশ্বাসের অনেকটা জুড়ে রয়েছে আত্মমূল্যায়ন। যে ভাবনা নিয়ে কাজ করবেন সেই কাজের জায়গা ও পারিপার্শিক অবস্থা সম্পর্কে জেনে নিন। আত্মবিশ্বাস বজায় রাখতে দরকার সঠিক পরিকল্পনা। আত্মপ্রত্যাশা হতে হবে বাস্তবসম্মত। 

ইতিবাচক থাকা: নিজের সম্পর্কে সব সময় ইতিবাচক কথা বলা জরুরি, তবে সেটা যেন অতিরঞ্জিত না হয়। নিজের ভালো দিকগুলো কর্মক্ষেত্রে সকলের সামনে তুলে ধরুন।

কাজের প্রস্তুতি: প্রস্তুতির অভাব আত্মবিশ্বাস কমিয়ে দিতে পারে। প্রস্তুতি না থাকলে কোনো কাজই দক্ষতার সঙ্গে করা সম্ভব নয়। 

গঠনমূলক সমালোচনা: সমালোচনা করুন, তবে তা যেন গঠনমূলক হয়। সমালোচনার সময় কাজের ভালোমন্দ যেন মুখ্য হয়ে ওঠে। ব্যক্তিগত কোনো বিষয় যেন প্রাধান্য না পায়। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম