ঢাকা ৩০ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
নরসিংদীতে সড়কের পাশের ময়লার স্তূপ থেকে যুবকের মরদেহ উদ্ধার কুড়িগ্রামে সব নদ-নদীর পানি বাড়ছে, দুধকুমারের পানি বিপৎসীমার ওপরে এবার ইউনিয়ন পর্যায়ে প্রসারিত হচ্ছে 'দুর্নীতি প্রতিরোধ কমিটি' সুবিধাভোগীদের কবল থেকে মুক্ত করে জনগণের অংশগ্রহণমূলক অর্থনীতি গড়াই লক্ষ্য : প্রধানমন্ত্রী বিরোধী দলের এমপিদের ২০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে: এলজিআরডি মন্ত্রী বিদ্যুতের জন্য সারা দেশে হাহাকার, আরও বাড়ার শঙ্কা ভেনেজুয়েলার পাশে নেইমার দিল্লি থেকে শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া স্ট্যান্টবাজি : চিফ প্রসিকিউটর হত্যার ১৭ বছর পর রায়, দুই আসামির যাবজ্জীবন প্রাথমিকে মাঠ নিশ্চিতের নির্দেশ, ৪র্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক

করোনা: বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা কমেছে

#

আন্তর্জাতিক ডেস্ক

১৮ নভেম্বর, ২০২২,  9:07 AM

news image

চলমান করোনা মহামারিতে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা কমেছে। একইসঙ্গে আগের দিনের তুলনায় কমেছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় সাড়ে আটশো মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা নেমে এসেছে প্রায় তিন লাখে। শুক্রবার (১৮ নভেম্বর) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৩৮ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে ৩১ জন। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৬ লাখ ২১ হাজার ৪৭৯ জনে।একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৬ হাজার ৪২৬ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে প্রায় ২৪ হাজার। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪ কোটি ১৮ লাখ ৩৪ হাজার ১৫৮ জনে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম