ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

করোনা সংক্রমণ রোধে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলারও আহ্বান

#

নিজস্ব প্রতিবেদক

১৩ জুলাই, ২০২২,  9:47 PM

news image

ঈদ উদযাপন শেষে নতুন প্রেরণায় উজ্জীবিত হয়ে অর্পিত দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) ড. বেনজীর আহমেদ। আজ বুধবার সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে কর্মরত পুলিশ কর্মকর্তা ও সদস্য এবং সিভিল স্টাফদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ আহ্বান জানান। আইজিপি বলেন, পবিত্র ঈদুল আজহায় পুলিশ সদস্যরা কোরবানির পশু পরিবহন ও পশুর হাটের নিরাপত্তা, আইন-শৃঙ্খলা রক্ষা, ট্রাফিক ম্যানেজমেন্ট ও পথে-প্রান্তরে মানুষের নিরাপত্তায় দায়িত্ব পালন করেছেন। এজন্য সকল পুলিশ সদস্যকে ধন্যবাদ জানান তিনি। এ সময় করোনা সংক্রমণ রোধে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলারও আহ্বান জানান আইজিপি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম