ঢাকা ৩১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা হাম উপসর্গে আজ আরও ৭ মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি পে-স্কেল নিয়ে নতুন প্রজ্ঞাপন মন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস পদে বিচারকের বৈধতা জানতে চেয়ে হাইকোর্টের রুল সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য দ্রুত ছড়ায়: ডা. জাহেদ জাপান থেকে দেশের পথে প্রধানমন্ত্রী মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১ তাহসিফের মৃত্যু নিয়ে প্রশ্ন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

করোনা পরবর্তী শিক্ষার মানোন্নয়নে মত বিনিময় সভা

#

ফয়জুল ইসলাম

১৫ জুন, ২০২২,  3:49 AM

news image

সাভার উপজেলা প্রশাসনের আয়োজনে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষক ও ছাত্রছাত্রীদের সাথে করোনা পরবর্তী শিক্ষার মানোন্নয়নে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জুন) দুপুরে সাভার অধর চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের হল রুমে সভা অনুষ্ঠিত হয়।  সাভার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাজহারুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শহিদুল ইসলাম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা প্রশাসক এর কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আবু জাফর রিপন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন- সাভার মডেল থানার অফিসার ইনচার্জ কাজী মঈনুল ইসলাম, অধর চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন পিটার গমেজ প্রমুখ সহ আরও অনেকে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম