ঢাকা ১৩ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার নেত্রকোনায় নিজের পাতা ফাঁদে প্রাণ গেল কৃষকের কিশোরগঞ্জে জঙ্গল থেকে যুবকের মরদেহ উদ্ধার এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ পে স্কেলের গেজেট সংশোধনের পর যেসব পরিবর্তন এলো হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কপ সম্মেলন: বিশ্বনেতাদের ৫ জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর এ ধরনের হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম ১৩ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত মালয়েশিয়ায় যেতে কর্মীদের ব্যয় নির্ধারণ করল সরকার

করোনা পজিটিভ লঙ্কান অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা

#

স্পোর্টস ডেস্ক

১৫ ফেব্রুয়ারি, ২০২২,  7:46 PM

news image

ক্যানবেরায় অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কার তৃতীয় টি-টোয়েন্টি মাঠে গড়ানোর তিন ঘণ্টা আগে সফরকারীদের ক্যাম্পে হানা দিলো করোনাভাইরাস। মঙ্গলবার সকালে করা র‌্যাপিড এন্টিজেন টেস্টে কোভিড পজিটিভ হন লঙ্কান অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা। তবে ম্যাচ নির্ধারিত সময়ে শুরু হবে। বর্তমানে আইসোলেশনে রাখা হয়েছে আক্রান্ত ক্রিকেটারকে। এ ব্যাপারে শ্রীলঙ্কা ক্রিকেটে মেডিক্যাল ডিপার্টমেন্টের প্রধান অর্জুনা ডি সিলভা জানান, ভাইরাসে আক্রান্ত হলে অস্ট্রেলিয়ান সরকারের করোনাবিধি অনুযায়ী অন্তত সাত দিনের আইসোলেশনে থাকতে হবে। আগামী ২০ ফেব্রুয়ারি মেলবোর্নে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি হবে। তাতে করে হাসারাঙ্গার টি-টোয়েন্টি সিরিজ শেষ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম