ঢাকা ২০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩ দেশের বাজারে স্বর্ণের গহনার দামে বড় লাফ

করোনা নিয়ন্ত্রণ ও ভ্যাকসিনেশনের মাধ্যমে বহির্বিশ্বে বাংলাদেশের মর্যাদা বেড়েছে: স্বাস্থ্যমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

০১ জুন, ২০২২,  4:36 PM

news image

মানহীন হাসপাতালের বিরুদ্ধে আইনের কঠোর প্রয়োগের হুশিয়ারি দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় অংশ নিয়ে মন্ত্রী এ হুশিয়ারি দেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, বেসরকারি হাসপাতালগুলোতে যাতে ঠিকমতো চিকিৎসক ও যন্ত্রপাতি থাকে, সেদিকে কঠোর নজর দিচ্ছে সরকার। ইতোমধ্যে অভিযান চলছে। আমরা কাউকে হেনস্তা করতে চাইছি না। তিনি বলেন, চলমান করোনা মহামারি মোকাবিলায় দেশের প্রায় ১১ হাজার ডায়াগনস্টিক কাজ করেছে। তবে সম্প্রতি অনেক বেসরকারি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টারের মান নিয়ে প্রশ্ন উঠেছে। যারা ভালো করবে, আমরা তাদের সহযোগিতা করব। একই সঙ্গে যারা যারা অন্যায় করবে, মানুষের সঙ্গে প্রতারণা করবে, তাদের সঙ্গে আমরা নেই। আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। জাহিদ মালেক বলেন, করোনা নিয়ন্ত্রণ ও ভ্যাকসিনেশনের মাধ্যমে বহির্বিশ্বে বাংলাদেশের মর্যাদা বেড়েছে। দেশের প্রায় ৭৫ শতাংশ মানুষকে টিকা দেওয়া গেছে। করোনার সময়ে অসংক্রামক রোগ নিয়ে কাজ করতে পারিনি, এখন করা হচ্ছে। আগামী ৪ জুন থেকে বুস্টার ডোজের ক্যাম্পেইন শুরু হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম