ঢাকা ১২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ‘তোমাদের উদ্দেশে কিছু বলতে চাই’—অকৃতকার্য শিক্ষার্থীদের মন্ত্রী জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ নিয়ে আগ্রহী সরকার: জ্বালানিমন্ত্রী মুক্তিযুদ্ধের ইতিহাস ছোট করার চেষ্টা করছে স্বাধীনতাবিরোধীরা: রিজভী দেশে প্রথমবার নৌযান শুমারি, শুরু ২০ আগস্ট পঞ্চগড়ে ওএমএস কার্যক্রমে ভয়াবহ অনিয়ম: চালান ছাড়াই চাল পাচার বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতা করতে সরকার প্রস্তুত রাষ্ট্রপতি পদে এখনও ঠিক হয়নি বিএনপি প্রার্থী : চিফ হুইপ ভূমধ্যসাগর থেকে ১৫ বাংলাদেশি উদ্ধার জীববৈচিত্র্য সংরক্ষণে জাতীয় পুরস্কার পেল চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি

করোনা টিকার বিশেষ ক্যাম্পেইন শুরু আজ

#

নিজস্ব প্রতিবেদক

২৮ সেপ্টেম্বর, ২০২২,  11:32 AM

news image

দেশে করোনাভাইরাস প্রতিরোধী টিকা প্রদানের বিশেষ ক্যাম্পেইন শুরু হচ্ছে বুধবার (২৮ সেপ্টেম্বর)। এটি আগামী ৩ অক্টোবর পর্যন্ত চলবে। এক বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ২৮ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করা যাবে। ৩ অক্টোবরের পর আর প্রথম ডোজ টিকা দেওয়া হবে না। সে ক্ষেত্রে করোনার সংক্রমণ থেকে রক্ষা পেতে নির্ধারিত সময়ের মধ্যে দ্রুত প্রথম ডোজ টিকা নেওয়ার অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গত ১৭ সেপ্টেম্বর দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, দেশে প্রায় ৩৩ লাখ মানুষ এখনও করোনা টিকার প্রথম ডোজ এবং প্রায় ৯৪ লাখ মানুষ দ্বিতীয় ডোজ নেয়নি। ২৮ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত দেশব্যাপী চলা বিশেষ ক্যাম্পেইনে করোনা টিকার প্রথম, দ্বিতীয় ও বুস্টার ডোজ দেওয়া হবে বলেও জানান তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, অনেক ভ্যাকসিন শেষ, অনেক ভ্যাকসিনের মেয়াদ শেষ। ফলে অক্টোবরের পর হয়তো প্রথম ও দ্বিতীয় ডোজের ভ্যাকসিন থাকবে না। তাই প্রথম ও দ্বিতীয় ডোজের বাদ পড়াদের আগামী ৩ অক্টোবরের মধ্যে টিকা নিতে হবে। মন্ত্রী আরও জানান, জেলা ও উপজেলা পর্যায়ে ৫ থেকে ১১ বছরের শিশুদের টিকাদান কার্যক্রম শুরু হবে আগামী ১১ অক্টোবর।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম