ঢাকা ১১ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জিম্বাবুয়ের ৩৪ বছরের পুরোনো রেকর্ডে ভাগ বসাল পাকিস্তান ঢাবির ব্যবসা শিক্ষা অনুষদে দফায় দফায় ককটেল বিস্ফোরণ, আহত ১ হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু তারেক রহমান জনগণের কাছে ‘গ্রিন প্রাইম মিনিস্টার’ হিসেবে সমাদৃত : রিজভী সাভারে বিদ্যালয়ের ফটক থেকে উদ্ধার তিন ককটেল নিষ্ক্রিয় শেখ হাসিনা বেঁচে আছেন, নাকি মারা গেছেন তাও জানি না: নুরুল হক মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে: রাষ্ট্রপতি শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি চাওয়ার আইনি সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ফ্যামিলি কার্ডে ঘুরছে ভাগ্যের চাকা, সংসারে বাড়ছে নারীর অবদান হঠাৎ লকডাউন হোয়াইট হাউস

করোনা টিকার চতুর্থ ডোজ দেওয়া হবে ২০ ডিসেম্বর

#

নিজস্ব প্রতিবেদক

০৬ ডিসেম্বর, ২০২২,  10:14 PM

news image

দেশে করোনা টিকার চতুর্থ ডোজ আগামী ২০ ডিসেম্বর থেকে দেয়া হবে। ষাটোর্ধ্ব মানুষ চতুর্থ ডোজ আগে পাবেন। মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাজধানীর মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরে সভা কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আহমেদুল কবীর। তিনি বলেন, সচিবালয়, ঢাকা মেডিকেল কলেজে হাসপাতাল, মুগদা মেডিকেল জেনারেল হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, সরকারি কর্মচারী হাসপাতাল, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের কেন্দ্র এই টিকা দেওয়া হবে। মহাপরিচালক বলেন, প্রতি কেন্দ্রে ন্যূনতম একশ জনকে টিকা দেওয়া হবে। এর পর দুই সপ্তাহ তাদের পর্যবেক্ষণে রাখা হবে। এর আগে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, আমাদের হাতে টিকা আছে। চতুর্থ ডোজ টিকা দেওয়ার ব্যাপারে প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের কথা হয়েছে। টিকা দেওয়ার ব্যাপারে টেকনিক্যাল কমিটিরও সম্মতি আছে। দ্রুত এ টিকা দেওয়া শুরু হবে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম