ঢাকা ২৬ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫

করোনা আক্রান্ত বাংলাদেশ দলের স্পিন কোচ হেরাথ

#

স্পোর্টস ডেস্ক

১৫ ডিসেম্বর, ২০২১,  12:39 PM

news image

নিউজিল্যান্ডে করোনা আক্রান্ত হয়েছেন বাংলাদেশ পুরুষ ক্রিকেট দলের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ। এ তথ্য জানান দলের এক সদস্য। হেরাথ শ্রীলঙ্কা থেকে নিউজিল্যান্ডে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিয়েছিলেন। দলের বাকি সদস্যদের মতোই কোয়ারেন্টিনে আছেন শ্রীলঙ্কান এ কিংবদন্তি স্পিনার। জানা যায়,

নিউজিল্যান্ডে পৌঁছানোর পর প্রথম দুই করোনা পরীক্ষায় বাংলাদেশ দলের সবাই নেগেটিভ হয়েছিলেন। কিন্তু তৃতীয় পরীক্ষায় করোনা ধরা পড়ে হেরাথের।  বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় কি সিদ্ধান্ত নেয় সেদিকে তাকিয়ে আছে। দলের একটি সূত্র জানায়, বাংলাদেশ দল যে ফ্লাইটে নিউজিল্যান্ড গেছে, সেটির এক যাত্রী করোনায় আক্রান্ত হওয়ায় পর অধিনায়ক মুমিনুল হক, ইয়াসির আলী, ফজলে মাহমুদ, মেহেদী হাসান মিরাজ, টিম ডিরেক্টর খালেদ মাহমুদ, নির্বাচক আবদুর রাজ্জাক ও সাপোর্ট স্টাফের আরও তিন সদস্যের আইসোলেশনের মেয়াদ বেড়েছে। আইসোলেশনে থাকার সময়ে তারা জিমনেসিয়াম ব্যবহার করতে পারবেন না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম