ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

করোনায় মৃত্যু ৫৬ লাখ ছাড়িয়েছে, শনাক্ত সাড়ে ৩৪ কোটির বেশি

#

আন্তর্জাতিক ডেস্ক

২২ জানুয়ারি, ২০২২,  10:23 AM

news image

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের দাপটে বিশ্বে প্রতিদিন লাফিয়ে বাড়ছে শনাক্ত রোগী। এর সঙ্গে বাড়ছে মৃত্যু, যা এখন ৫৬ লাখ ছাড়িয়েছে। ২০১৯ সালের শেষ দিকে চীনের উহানে প্রথমবার কভিড-১৯ শনাক্ত হয় ও মৃত্যুর খবর পাওয়া যায়। পরের বছরের জানুয়ারি থেকে অন্যান্য দেশে ছড়িয়ে পড়ার খবর আসতে থাকে। গত দুই বছরে দেশে দেশে লকডাউন, বাধ্যতামূলক স্বাস্থ্যবিধি পালন ও সর্বশেষ গণ টিকাদান সত্ত্বেও করোনা এখনো দাপট দেখিয়ে যাচ্ছে। অতি সংক্রমণশীল ডেল্টার পর এখন আরও দ্রুত ছড়াচ্ছে ওমিক্রন। পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার শনিবার সকাল ৯টা নাগাদ জানায়, এ পর্যন্ত বিশ্বে মারা গেছে ৫৬ লাখ ৩ হাজার ১৬০ জন।  মোট শনাক্ত হয়েছে ৩৪ কোটি ৬৮ লাখ ৫৬ হাজার ৪৩২ জন রোগী। সুস্থ হয়ে উঠেছেন ২৭ কোটি ৬৫ লাখ ৮৫ হাজার ৩৪৩ জন। আক্রান্তের তালিকায় শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। মৃত্যুতেও দেশটি এক নম্বরে। যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে  ৭ কোটি ১৩ লাখ ৯৪ হাজার ৫৭৯ জন। মারা গেছে ৮ লাখ ৮৭ হাজার ৬৪৩ জন। ৩ কোটি ৮৯ লাখ ১ হাজার ৪৮৫ জন শনাক্তের হিসাব নিয়ে সংক্রমণে দ্বিতীয় ভারত। দেশটিতে মারা গেছে ৪ লাখ ৮৮ হাজার ৯১১ জন। তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে ২ কোটি ৩৭ লাখ ৫৭ হাজার ৭১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। মারা গেছে ৬ লাখ ২২ হাজার ৬৪৭ মানুষ, যা মৃত্যুর হিসেবে বিশ্বে দ্বিতীয়।  ফ্রান্সে ১ কোটি ৬০ লাখ ১ হাজার ৪৯৮ জন রোগী শনাক্ত হয়েছে, মারা গেছে ১ লাখ ২৮ হাজার ৩৪৭ জন। পঞ্চম অবস্থানে থাকা যুক্তরাজ্যে ১ কোটি ৫৭ লাখ ৯ হাজার ৫৯ জন শনাক্তের বিপরীতে মারা গেছে ১ লাখ ৫৩ হাজার ৪৯০ জন। ওয়ার্ল্ডোমিটারের তালিকায় আক্রান্তের হিসাবে বাংলাদেশের অবস্থান ৩৮। সর্বশেষ ২৪ ঘণ্টার হিসেবে শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের তরফে জানানো হয়, করোনা আক্রান্ত হয়ে আরও ১২ জন মারা গেছে। এ নিয়ে মোট মারা গেছে ২৮ হাজার ১৯২ জন। একই সময়ে করোনা আক্রান্ত  ১১ হাজার ৪৩৪ জন শনাক্ত হয়েছে। দেশে এ পর্যন্ত মোট ১৬ লাখ ৬৪ হাজার ৬১৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম