ঢাকা ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় ইয়াবা তৈরির সরঞ্জামাদি ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ২ হাজার টাকা ছাড়াল ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম রাড্ডা ক্লিনিক দখলমুক্ত ঘোষণা, টাঙানো হয়েছে প্রতিষ্ঠানটির সাইনবোর্ড প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ রূপপুরের জ্বালানিবাহী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান সপ্তম দিনেও থামেনি চুয়েট আন্দোলন প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের জন্য বড় সুখবর কক্সবাজার বিমানবন্দরের নবনির্মিত টার্মিনাল থেকে যাত্রীসেবা শুরু সাংবাদিকদের বিরুদ্ধে সাইবার আইনের অপপ্রয়োগ চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত বেড়ে ৪, আহত ৬

করোনায় বিশ্বে আরও ৫১৯ জনের মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

০১ এপ্রিল, ২০২৩,  4:33 PM

news image

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ৭৫ হাজার ৭৩ জন এবং মৃত্যু হয়েছে ৫১৯ জনের। মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৬৮ কোটি ৩৯ লাখ ৪০ হাজার ৯৭ জন এবং এ রোগে মৃত্যু হয়েছে মোট ৬৮ লাখ ৩১ হাজার ৬১৭ জনের। শুক্রবার বিশ্বে করোনায় দৈনিক মৃত্যুর হিসেবে শীর্ষে ছিল যুক্তরাষ্ট্র, অন্যদিকে এদিন সবচেয়ে বেশি সংখ্যক মানুষ আক্রান্ত হয়েছে দক্ষিণ কোরিয়ায়। যুক্তরাষ্ট্রে এ দিন কোভিডজনিত অসুস্থতায় মৃত্যু হয়েছে ১১৭ জনের এবং করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ৯ হাজার ৬৮ জন। বিশ্বে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২ কোটি ২ লাখ ৩৬ হাজার ৪৪২ জন। এদের মধ্যে করোনার মৃদু উপসর্গ বহন করছেন ২ কোটি ১ লাখ ৯৬ হাজার ৫২৭ জন এবং গুরুতর অসুস্থ অবস্থায় আছেন ৩৯ হাজার ৯১৫ জন। উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম