ঢাকা ১০ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাবির ব্যবসা শিক্ষা অনুষদে দফায় দফায় ককটেল বিস্ফোরণ, আহত ১ হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু তারেক রহমান জনগণের কাছে ‘গ্রিন প্রাইম মিনিস্টার’ হিসেবে সমাদৃত : রিজভী দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির শঙ্কা শেখ হাসিনা বেঁচে আছেন, নাকি মারা গেছেন তাও জানি না: নুরুল হক মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে: রাষ্ট্রপতি শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি চাওয়ার আইনি সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ফ্যামিলি কার্ডে ঘুরছে ভাগ্যের চাকা, সংসারে বাড়ছে নারীর অবদান হঠাৎ লকডাউন হোয়াইট হাউস ফতুল্লায় মাদ্রাসায় আগুন: ধোঁয়ায় অসুস্থ ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪

করোনায় আরও ৭৮ জনের মৃত্যু

#

০৩ এপ্রিল, ২০২৩,  4:40 PM

news image

গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৮ জন। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৮ লাখ ৩২ হাজার ২৪০ জনে। একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ৫৯৭ জন। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৮ কোটি ৪০ লাখ ৬৬ হাজার ৫৬৩ জনে। এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৯ হাজার ৭২৪ জন এবং মারা গেছেন ৪ জন। রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৯ হাজার ৫৯১ জন এবং মারা গেছেন ৩১ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ২৬ লাখ ৫৬ হাজার ১২৬ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৯৭ হাজার ৩১২ জনের। উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম