ঢাকা ২৬ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫ বাণিজ্যিক কোচিং কার্যক্রমে সম্পৃক্ত হতে পারবেন না বিচারকরা

করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি সোহেল রানা

#

২৭ ডিসেম্বর, ২০২১,  2:02 PM

news image

চিত্রনায়ক ও প্রযোজক মাসুদ পারভেজ সোহেল রানা করোনায় আক্রান্ত হয়েছেন। গত ২৫ ডিসেম্বর সন্ধ্যায় তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার ছোটভাই চিত্রনায়ক রুবেল বিষয়টি নিশ্চিত করেছেন। রুবেল বলেন, ‌‘কয়েকদিন ধরে কাশিতে ভুগছিলেন সোহেল রানা। এরপর আরও অসুস্থতা অনুভব করলে তাকে হাসপাতালে নেওয়া হয়। ভর্তির পর তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

তবে আপাতত মাঝে মধ্যে অক্সিজেন সাপোর্ট লাগছে।’ তিনি আরও বলেন, ‘ভাইয়া করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। সবাই ভাইয়ার জন্য দোয়া করবেন।’ করোনা মহামারির আগে থেকেই নিজ বাসায় অবস্থান করছিলেন সোহেল রানা। এর মধ্যে একটি সিনেমায় অভিনয় করার কথা থাকলেও তা করা হয়নি। ঢাকাই সিনেমার ড্যাশিং হিরো হিসেবে খ্যাত সোহেল রানা একজন মুক্তিযোদ্ধা। বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ মুক্তিযুদ্ধের চলচ্চিত্র ‘ওরা ১১ জন’ ছবির প্রযোজক হিসেবে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। তিনবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ২০১৯ সালে তাকে আজীবন সম্মাননা দিয়েছে সরকার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম