ঢাকা ১৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
আদ-দ্বীন হাসপাতালের অন্য শাখা চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী ফুটবল বিশ্বকাপ ঘিরে বিশ্ব অর্থনীতিতে যুক্ত হবে ৪১ বিলিয়ন ডলার তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ কালিগঞ্জে ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে অভিযান, ৬ মাসের কারাদণ্ড হরমুজ নিয়ে অনিশ্চয়তা, বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম হাসনাতকে ডিম নিক্ষেপের ঘটনায় তিনজনকে আটক করলো লন্ডন পুলিশ মার্কিন-ইরান চুক্তি মানতে আমরা বাধ্য নয়: ইসরায়েলি মন্ত্রী ৫৪ জেলার পানিতে মাত্রাতিরিক্ত আর্সেনিক ও আয়রন ক্যালিফোর্নিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮ নাফ নদী থেকে ৭ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

করোনায় আক্রান্ত লতা মঙ্গেশকর হাসপাতালে ভর্তি

#

বিনোদন ডেস্ক

১১ জানুয়ারি, ২০২২,  2:17 PM

news image

করোনায় আক্রান্ত হয়েছেন সংগীত শিল্পী লতা মঙ্গেশকর। মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছে ‘কোকিল কণ্ঠী’ এ শিল্পীকে। এই মুহূর্তে আইসিইউ-তে রয়েছেন লতা মঙ্গেশকর। তাঁর শারীরিক পরিস্থিতি নিয়ে এখনও হাসপাতালের তরফ থেকে কিছু জানানো হয়নি। তবে সংবাদ সংস্থা এএনআইকে শিল্পীর ভাইঝি রচনা জানিয়েছেন করোনার মৃদু উপসর্গ রয়েছে লতা মঙ্গেশকরের। বয়সের কথা বিচার করে কোনওরকম ঝুঁকি না নিয়ে তাঁকে আইসিইউতে শিফট করেছেন চিকিত্সকরা।

এর আগে ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন লতা মঙ্গেশকর। ভাইরাল চেস্ট ইনফেকশনের জেরে শ্বাসকষ্ট দেখা দিয়েছিল তাঁর শরীরে। এরপর গোটা করোনাকালে যথেষ্ট সাবধানতা বজায় রেখেই চলেছিলেন তারকা। কিন্তু করোনার তৃতীয় ঢেউ থেকে রেহাই পেলেন না বর্ষীয়ান গায়িকা। ১৯২৯ সালে ইন্দোরে জন্মগ্রহণ করেছিলেন লতা। সঙ্গীত জগতের অবিসংবাদী সম্রাজ্ঞী হওয়ার আগে শিশু অভিনেতা হিসেবেই ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করেছিলেন এই প্রবাদ প্রতিম শিল্পী। ১৯৪২ সালে একটি মারাঠি ছবির সৌজন্যে প্রথম গান রেকর্ড করেন তিনি । এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। লতার সুরেলা কন্ঠের জাদুতে বুঁদ প্রজন্মের পর প্রজন্ম। ১৯৭৪ সালে সবচেয়ে বেশি গান রেকর্ড করবার নিরিখে 'গিনেস বুক'-এ নাম উঠেছিল কোকিলকন্ঠীর। ১৯৪৮ থেকে ১৯৭৪ সালের মধ্যে ২৫ হাজারেরও বেশি গান রেকর্ড করবার অনন্য নজির গড়েছেন লতা মঙ্গেশকর। ২০০১ সালে তাঁকে ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান, ভারত রত্নে ভূষিত করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম