ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ পরিবর্তন বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর পদক্ষেপ: রিজভী বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ডুবে যাচ্ছে ভারত, এবার ফারাক্কার সব গেইট খুলে দিতে চান বিহারের মুখ্যমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

করোনার টিকা দেওয়ায় ২০০ দেশের মধ্যে বাংলাদেশ ৮ম

#

নিজস্ব প্রতিবেদক

১২ মার্চ, ২০২২,  4:23 PM

news image

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘দেশের ৭৫ ভাগ মানুষকে করোনা টিকার আওতায় আনা হয়েছে। ভ্যাকসিনেশন প্রেগ্রামে ২০০ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৮ম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় এটা সম্ভব হয়েছে।’ শনিবার (১২ মার্চ) দুপুরে মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিক্যাল কলেজ সম্মেলন কক্ষে  ফুসফুসীয় পুনর্বাসন সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়াল প্লাটপর্মে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, দেশে করোনা নিয়ন্ত্রণে সফলতার পেছনে ওষুধ কোম্পানিগুলোরও ভূমিকা রয়েছে। অন্যান্য দেশের তুলনায় করোনায় বাংলাদেশে মৃত্যুর হার অনেক কম। ৩২ হাজার লোক মারা গেছেন। ভারতে পাঁচ লাখ মানুষ ও শক্তিধর আমেরিকাতেও ১০ লাখ মানুষ করোনায় মারা গেছে। সেই তুলনায় বাংলাদেশ অনেক ভালো আছে। এখন ব্যবসা-বাণিজ্য, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু স্বাভাবিকভাবে চলছে। ডা. এজেডএম আহসান উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কর্নেল মালেক মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. মো. জাকির হোসাইন, সহকারী অধ্যক্ষ ডা. সাইফুদ্দিন আলমগীর, প্রফেসর ডা. মো. রাশিদুল হাসান, প্রফেসর ডা. মোতাহার হোসেন, প্রফেসর ডা. তৌফিকুর রহমান, প্রফেসর ডা. নেহার রঞ্জন সরকার, প্রফেসর ডা. বজলুর করিম চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমানসহ চিকিৎসক ও ইনসেপটা ফার্মাসিউটিক্যালসের কর্মকর্তারা। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম