ঢাকা ২০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের জালে এলজিআরডি'র সাবেক মহাপরিচালক ওমর ফারুক হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি রাষ্ট্রপতি নির্বাচন বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে: সিইসি একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী হামে মারা যাওয়া শিশুদের ৮২ শতাংশ পর্যাপ্ত বুকের দুধ পায়নি ভূমি অফিস মনিটরিংয়ে ডিসিদের ১৪ নির্দেশনা স্বামীর মৃত্যুতে প্যারোলে মুক্তির আবেদন দীপু মনির নড়াইলে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড কলকাতায় নিহত বাংলাদেশিদের মধ্যে ৫ জনের পরিচয় শনাক্ত: পররাষ্ট্র মন্ত্রণালয়

করোনাভাইরাসে আক্রান্ত সংগীতশিল্পী সিঁথি সাহা

#

বিনোদন ডেস্ক

০৬ জানুয়ারি, ২০২২,  12:08 PM

news image

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সংগীতশিল্পী সিঁথি সাহা। বুধবার (৫ জানুয়ারি) তার করোনা পজিটিভ রিপোর্ট এসেছ। সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করেছেন শিল্পী নিজেই। সময় সংবাদকে সিঁথি বলেন, করেনা পজিটিভি হওয়ার সিমটম নিয়ে পরীক্ষা করালে আমার পজিটিভ আসে। এরপর থেকে বাসাতেই অবস্থান করছি। শরীর অনেকটা দুর্বল হয়ে পড়েছে। আপাতত চিকিৎসকের পরামর্শে আছি। এদিকে সিঁথি সাহা বৃহস্পতিবার তার ফেসবুক পেজে লেখেন,

এ যাত্রায় বেঁচে গেলে আবার স্টেজ শো, টেলিভিশনে দেখা হবে। আর যদি মারা যায় তো গেলামই, কিন্তু অনেক অপূর্ণতা নিয়ে যেতে হবে। কয়েকদিন বাসাতে কয়েকদিন রেস্ট নেই। সিঁথি সাহা ২০০৫ সালে রবীন্দ্রনাথ ঠাকুরের গানের সংকলন ‘কিছু বলবো বলে’ অ্যালবাম গান দিয়ে সংগীতে আত্মপ্রকাশ করেন। এরপর ২০০৯ সালে দ্বিতীয় অ্যালবাম কল্পনা প্রকাশ হয় তার। তিনি তার প্রথম একক এবং তৃতীয় সামগ্রিক অ্যালবাম গল্প পাতায় দিয়ে জাতীয় স্বীকৃতি পেয়েছিলেন। ২০১৫ সালে, তিনি তার চতুর্থ অ্যালবাম মন বালিকা প্রকাশ করেন। ২০১১ সালে  প্রজাপতি সিনেমার মাধ্যমে চলচ্চিত্রের প্লেব্যাক প্রকাশ করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম