ঢাকা ২৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫ বাণিজ্যিক কোচিং কার্যক্রমে সম্পৃক্ত হতে পারবেন না বিচারকরা

করোনা মুক্ত হয়ে বাসায় ফিরলেন সোহেল রানা

#

বিনোদন প্রতিবেদক

১৫ জানুয়ারি, ২০২২,  1:15 PM

news image

করোনামুক্ত হয়েছেন বরেণ্য চলচ্চিত্র অভিনেতা মাসুদ পারভেজ সোহেল রানা। শুক্রবার বিকেলে তাকে বাসায় নেওয়া হয় বলে সংবাদমাধ্যমকে তার ছেলে মাশরুর পারভেজ নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘‘আব্বু করোনামুক্ত হয়েছেন। আগের চেয়ে তার শারীরিক অবস্থা বেশ ভালো। তবে পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরতে আরও বেশ কিছুদিন সময় লাগবে।’’ মাশরুর পারভেজ আরও বলেন, ‘‘ বাসায় আনা হলেও আব্বুকে ডাক্তারের পরামর্শ মেনেই চলতে হবে।

৩ থেকে ৪ সপ্তাহ পর আবারও হাসপাতালে নিয়ে তার শারীরিক অবস্থা পরীক্ষা করাতে হবে। সবাই আব্বুর জন্য দোয়া করবেন, যাতে দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসেন।’’ উল্লেখ্য, এর আগে গত ৬ জানুয়ারি সোহেল রানাকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছিল। তার আগে গত ২৫ ডিসেম্বর রাতে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিলো। করোনা উপসর্গ নিয়েই চিকিৎসকের শরণাপন্ন হন তিনি। এরপর তার করোনা শনাক্ত হয়। করোনা ও বার্ধক্যজনিত কারণে সোহেল রানার অবস্থার অবনতি হতে থাকে। পরে তাকে আইসিইউতে নেওয়া হয়েছিল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম