ঢাকা ৩১ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি কর না বাড়িয়ে ​ ডিএসসিসির ২০২৬-২৭ অর্থবছরে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা দুই কোটি টাকার সরকারি মাল বিক্রি করে ভাগাভাগি, বিআরটিএ কর্তৃপক্ষের শাক দিয়ে মাছ ঢাকার চেস্টা সিলেটে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগমুক্ত রাখা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠানো হলো মানবপাচারে ‘জিরো টলারেন্স’ নীতিতে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী চেক ডিজঅনার মামলার উদ্দেশ্য অর্থ আদায়, কারাদণ্ড নয়: হাইকোর্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অর্থায়ন করতে চায় চীনের ৩ প্রতিষ্ঠান প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

করাচিতে যাকাত বিতরণের সময় পদদলিত হয়ে নিহত ১২

#

আন্তর্জাতিক ডেস্ক

০১ এপ্রিল, ২০২৩,  10:56 AM

news image

রমজান উপলক্ষে পাকিস্তানের করাচির একটি যাকাত বিতরণ কেন্দ্রে পদদলিত হয়ে ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। নিহতদের মধ্যে ৩ জন শিশু ও ৯ জন নারী রয়েছেন। পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানায় পাকিস্তানি সংবাদ মাধ্যম ডন।প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (৩১ মার্চ) নগরীর নাউরুস মোড়ে একটি কারখানার যাকাত বিতরণ কেন্দ্রে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, একটি সংস্থা তাদের কর্মচারীদের পরিবারের সদস্যদের আসতে বলে কারণ যাকাত বিতরণ করা হবে। সেখানে শত শত নারী ও শিশু উপস্থিত হয়। এদিকে, ভিড়ের মধ্যে গরম ও তাড়াহুড়োয় অজ্ঞান হয়ে পড়েন কয়েকজন নারী। ধাক্কাধাক্কি হয়ে অনেকেই পদদলিত হন এবং অনেকে নিকটবর্তী ড্রেনে পড়ে যান। বিষয়টি বুঝতে পেরে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ গেট বন্ধ করে সবাইকে লাইনে দাঁড়াতে বলে। পুলিশ জানিয়েছে, এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। এদিকে, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলওয়াল ভুট্টো জারদারি ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। প্রতিষ্ঠানটির সাত কর্মীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানিয়েছে পুলিশ। উল্লেখ্য, পাকিস্তান ইতিহাসের সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। জীবনযাত্রার ব্যয় আকাশছোঁয়া হওয়ায় লাখ লাখ মানুষ তিনবেলা খাবার জোগাড় করতে হিমশিম খাচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম