ঢাকা ১৪ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার নেত্রকোনায় নিজের পাতা ফাঁদে প্রাণ গেল কৃষকের কিশোরগঞ্জে জঙ্গল থেকে যুবকের মরদেহ উদ্ধার এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ পে স্কেলের গেজেট সংশোধনের পর যেসব পরিবর্তন এলো হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কপ সম্মেলন: বিশ্বনেতাদের ৫ জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর এ ধরনের হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম ১৩ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত মালয়েশিয়ায় যেতে কর্মীদের ব্যয় নির্ধারণ করল সরকার

করাচিকে উড়িয়ে দিলো ইসলামাবাদ, ম্যাচসেরা শাদাব খান

#

স্পোর্টস ডেস্ক

২১ এপ্রিল, ২০২৫,  5:43 PM

news image

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চলতি আসরে দুর্দান্ত ছন্দে রয়েছে ইসলামাবাদ ইউনাইটেড। টানা চতুর্থ জয়ের পথে এবার তারা হারাল করাচি কিংসকে। ম্যাচটিতে তারা সাত উইকেটের বিশাল জয় পেয়েছে। প্রথমে বোলিংয়ে নেমে শুরু থেকেই করাচি কিংসের ওপর চাপ সৃষ্টি করে ইসলামাবাদ ইউনাইটেড। ইনিংসের শুরুতেই ডেভিড ওয়ার্নারকে বোল্ড করেন নাসিম শাহ। এরপর জেমস ভিন্সকে সাজঘরে ফেরান জেসন হোল্ডার। প্রথম পাঁচ ওভারে করাচির সংগ্রহ ছিল মাত্র ২৯ রান। পাওয়ারপ্লে শেষে বল হাতে নেন শাদাব খান ও ইমাদ ওয়াসিম। এই দুই স্পিনার আট ওভারে মাত্র ৩৪ রান দিয়ে তুলে নেন তিনটি মূল্যবান উইকেট। করাচির টপ অর্ডারের কেউই সুবিধা করতে পারেননি। একমাত্র সাদ বেগ কিছুটা লড়াই করেন, ১৭ বলে ২০ রান করেন তিনি। স্বীকৃত ব্যাটারদের মধ্যে তিনিই কেবল তিন অঙ্কের স্ট্রাইক রেটে রান তোলেন। শেষ দিকে আব্বাস আফ্রিদির ঝড়ো ইনিংসে কোনোমতে ১২৮ রানে পৌঁছায় করাচি। তিনি ৯ বলে দুটি ছক্কাসহ ২৪ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে দারুণ সূচনা এনে দেন সাহিবজাদা ফারহান। ১৮ বলে ৩০ রানের ক্যামিও ইনিংস খেলে রান তোলার গতি বাড়ান। আজম খান তার সঙ্গে ইনিংস শুরু করে কিছুটা ধীরগতিতে খেললেও লক্ষ্য ছোট হওয়ায় তেমন চাপ ছিল না। হাসান আলি এক ওভারেই ফারহান ও মুনরোকে ফেরত পাঠিয়ে ম্যাচে কিছুটা উত্তেজনা ফেরান। তবে এরপর আজম খান ও শাদাব খান মিলে গড়েন ৫২ বলে ৬৫ রানের জুটি, যা জয় নিশ্চিত করে দেয় ইসলামাবাদকে। শেষ দিকে শাদাব খান ৪০ বলে ৪৭ রান করে বোল্ড হলেও, ততক্ষণে জয় সমান হয়ে গিয়েছিল। পরের বলেই ম্যাচ শেষ করে ইসলামাবাদ ইউনাইটেড। দলীয় জয়ের পাশাপাশি ম্যাচসেরাও হয়েছেন অধিনায়ক শাদাব খান। চার ওভারে মাত্র ১৭ রানে ২ উইকেট নেওয়ার পাশাপাশি, ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ৪৭ রান করে দলের জয়ে বড় অবদান রাখেন তিনি। এই জয়ে চলতি পিএসএলে চার ম্যাচে চার জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে ইসলামাবাদ ইউনাইটেড।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম