ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ১৩ হবিগঞ্জে ১৪৪ ধারা জারি অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত মানিকগঞ্জের ৪৮৮৫ কৃষক এবার চিনিতেও মিলল ব্যাপক মাত্রায় মাইক্রোপ্লাস্টিক অ্যাপ ছাড়াই ওয়েব ব্রাউজারে কলিং সুবিধা যুক্ত করল হোয়াটসঅ্যাপ মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে বাংলাদেশের সঙ্গে বাণিজ্যে ভারতীয় রুপি ব্যবহার করতে চায় রাশিয়া ভারতের দায়িত্ব ছাড়লেন টেন ডেসকাট আইটি গোলযোগের সঙ্গে ভয়াবহ বজ্রঝড়: আমেরিকান এয়ারলাইন্সের ১,১০০টির বেশি ফ্লাইট বিলম্বিত বিএনপির সরোয়ার আলমগীরের এমপি পদ বহালই থাকছে যুক্তরাষ্ট্রের টালমাটাল গোয়েন্দা দপ্তরের হাল ধরছেন ট্রাম্পের আস্থাভাজন জে ক্লেটন

করতোয়া নদী থেকে কৃষকের ভাসমান মরদেহ উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

১১ আগস্ট, ২০২৫,  10:40 AM

news image

বগুড়ার শিবগঞ্জে করতোয়া নদী থেকে এক কৃষকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  শনিবার সন্ধ্যায় উপজেলার নিয়ামতপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের নাম তফিজার ফকির (৪২)। তিনি নিয়ামতপুর পশ্চিমপাড়া এলাকার মৃত এরমাদ আলী ফকিরের ছেলে এবং কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন। থানার পুলিশ কর্মকর্তা জানান, তফিজার ফকির গত ৮ আগস্ট বিকেল থেকে নিখোঁজ ছিলেন। পরদিন বিকেল ৪টার দিকে তাঁর বড় ভাই নবীর উদ্দিন বাড়ি থেকে অদূরে ভাসমান অবস্থায় মরদেহ নদীতে দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুজ্জামান জানান, কৃষকের তফিজার ফরিরের মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সদস্যরা বলছেন তফিজার ফকির মৃগী রোগে ভুগছিলেন। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম