ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয় : তথ্য উপদেষ্টা মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের মামলায় গ্রেপ্তার ৪ জাবির নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক সরকারি চাকরিজীবীদের জন্য আরেকটি সুখবর সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা

কম্বোডিয়ায় হোটেলে আগুন, নিহত অন্তত ১০

#

আন্তর্জাতিক ডেস্ক

২৯ ডিসেম্বর, ২০২২,  6:26 PM

news image

থাইল্যান্ড সীমান্তে কম্বোডিয়ার একটি হোটেল-ক্যাসিনোতে আগুন লেগে অন্তত ১০ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার রাত সাড়ে ১১টার (বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টা) দিকে সীমান্তবর্তী শহর পোয়েপেটে এ দুর্ঘটনা ঘটে।  আজ বৃহস্পতিবার স্থানীয় পুলিশের বরাত দিয়ে বিবিসি এ খবর জানিয়েছে।  পুলিশ জানায়, ভবনটিতে যখন আগুন লাগে তখন প্রায় ৪০০ লোক ভেতরে ছিলেন। তাদের মধ্যে থাইল্যান্ডের অনেক নাগরিকও ছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ভবনের ওপর তলা থেকে লোকজনকে লাফিয়ে পড়তে দেখা গেছে। অগ্নিকাণ্ডের কারণ জানতে চেষ্টা করছে কর্তৃপক্ষ। থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, আহতদের মধ্যে কয়েকজনকে থাইল্যান্ডের সা কাইও প্রদেশের হাসপাতালে পাঠানো হয়েছে। পোয়েপেট থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যবর্তী একটি শহর। শহরটি ক্যাসিনোর জন্য জনপ্রিয়। থাইল্যান্ডে জুয়া খেলা নিষিদ্ধ বলে অনেক থাই নাগরিক শহরটিতে যান। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম