ঢাকা ২১ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
নড়াইলে সাবেক এমপি-মেয়রসহ অন্তত ১৫টি বাড়িঘরে অগ্নিসংযোগ-ভাঙচুর কলাপাড়া উপকূলে ৪ দিন ধরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, জনজীবনে চরম ভোগান্তি এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ চায় বাংলাদেশ বিপিএল ফিক্সিং: অভিযোগ স্বীকার ৭ ক্রিকেটার-কর্মকর্তার ঘূর্ণিঝড় আকভান নিয়ে সবশেষ যা জানাল আবহাওয়া অফিস খিলগাঁওয়ে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উপবৃত্তি নিয়ে সুখবর দিল সরকার টেক্সপ্রো ইকো অ্যাপারেল'র সাথে এনসিসি ব্যাংকের পেরোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষর পুতিনকে ‘খুনি’ বললেন জেলেনস্কি চোটে কয়েক মাসের জন্য মাঠের বাইরে কেইন

কনডেম সেল নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করবে সরকার

#

নিজস্ব প্রতিবেদক

১৪ মে, ২০২৪,  6:41 PM

news image

আপিল বিভাগে মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে কোনো ফাঁসির আসামিকে কনডেম সেলে নেয়া যাবে না- হাইকোর্টের এমন রায়ের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার (১৪ মে) অ্যার্টনি জেনারেল কার্যালয় সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এর আগে এক রিটের শুনানি নিয়ে সোমবার (১৩ মে) বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. বজলুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এক আদেশে বলেন, মৃত্যুদণ্ড চূড়ান্তের আগে কারাবন্দিদের কনডেম সেলে রাখা যাবে না। অন্য বন্দিদের মতো তাদের সব সুযোগ-সুবিধা দিতে হবে। মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে আসামিদের কনডেম সেলে বন্দি রাখা কেন বেআইনি হবে না এবং কেন জেলকোডের ৯৮০ বিধি অসাংবিধানিক ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে ২০২৩ সালের ৫ এপ্রিল রুল জারি করেন হাইকোর্ট। একইসঙ্গে কনডেম সেলে থাকা বন্দিদের বিষয়ে ছয় মাসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত। এরপর ওই বছরের ১২ ডিসেম্বর রুলের শুনানি শেষে রায় ঘোষণার জন্য বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. বজলুর রহমানের হাইকোর্ট বেঞ্চে অপেক্ষমাণ ছিল। এর আগে মামলা চূড়ান্তভাবে নিষ্পত্তি হওয়ার আগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে কনডেম সেলে রাখার বৈধতা চ্যালেঞ্জ করে ২০২২ সালের ৩ সেপ্টেম্বর হাইকোর্টে রিট করা হয়। চট্টগ্রাম কারাগারে কনডেম সেলে থাকা জিল্লুর রহমানসহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন বন্দির পক্ষে আইনজীবী শিশির মনির এ রিট দায়ের করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম