ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জীবন ও প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য রক্ষায় বৃক্ষ রোপণের বিকল্প নাই বাসের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা মালদ্বীপের সৈকতে হলুদ পোশাকে নজর কাড়লেন নয়নতারা ইমরান খানের মুক্তির দাবিতে ২৭ সেপ্টেম্বরের বিক্ষোভে অনড় পিটিআই অর্থনীতি ডিজেল-জেট এ-১ আমদানি বাতিল, কাতার থেকে আসছে দুই কার্গো এলএনজি পে-স্কেলের পর সরকারি চাকরিজীবীদের জন্য আরেক সুখবর মেলানিয়া ট্রাম্পের সঙ্গে ডা. জুবাইদা রহমানের সাক্ষাৎ ৭৭ কোটি টাকার মসুর ডাল কিনবে সরকার গভীর নিম্নচাপে উত্তাল সাগর, রাঙ্গাবালীতে ট্রলারডুবি

কনকনে শীত ও ঘন কুয়াশায় বিপর্যস্ত কুড়িগ্রামের জনজীবন

#

নিজস্ব প্রতিনিধি

০৪ জানুয়ারি, ২০২৬,  4:52 PM

news image

ঘন কুয়াশা ও কনকনে শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরাঞ্চলের জেলা কুড়িগ্রাম। খেটে-খাওয়া দিনমজুর ও নিম্নআয়ের শ্রমজীবীরা সবচেয়ে বেশি দুর্ভোগে রয়েছেন। রবিবার সকাল ৬টায় কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল প্রায় ৯৯ শতাংশ, যা শীতের অনুভূতিকে আরও তীব্র করে তুলেছে। হিমালয়ের পাদদেশে অবস্থিত এ জেলায় দিন দিন শীতের প্রকোপ ভয়াবহ রূপ নিচ্ছে। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ক্রমাগত কমে যাওয়ায় জেলাজুড়ে কনকনে শীত বিরাজ করছে। এতে করে তিস্তা, ব্রহ্মপুত্র, দুধকুমার, ধরলাসহ ১৬টি নদ-নদীর চরাঞ্চলে বসবাসরত মানুষজন চরম কষ্টে দিন কাটাচ্ছেন। রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, ‘আগামী কয়েক দিন তাপমাত্রা প্রায় একই রকম থাকতে পারে। উত্তরের হিমেল বাতাস ও বাতাসে অতিরিক্ত আর্দ্রতার কারণে শীতের প্রকোপ আরও বেশি অনুভূত হচ্ছে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম