ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নেপালে বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা বালেন্দ্র শাহের নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি এবার ৬-০ গোলে হারল বাংলাদেশ নওগাঁয় প্রথম ধাপে কৃষক কার্ড পাচ্ছেন ১৭৮৫ জন জাতীয় ক্যানসার ইনস্টিটিউট ৭০০ শয্যায় উন্নীত পুলিশের ছয় শীর্ষ পদে রদবদল কসোভোর সাবেক প্রেসিডেন্টের ২৫ বছরের কারাদণ্ড আজ যে দামে মিলবে সোনা-রুপার গহনা টিসিবি কার্ড থেকে ৫৯ লাখ অযোগ্য সুবিধাভোগীকে বাদ দেয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী

কথা রাখলেন ব্যারিস্টার সুমন, শপথ নিয়েই নেমেছেন খোয়াই নদী উদ্ধারে

#

নিজস্ব প্রতিনিধি

২০ জানুয়ারি, ২০২৪,  6:01 PM

news image

শুক্রবার (১৯ জানুয়ারি)  হবিগঞ্জ-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন তার দেয়া প্রতিশ্রুতি অনুসারে নিজে উপস্থিত থেকে চুনারুঘাট পৌরসভার  মরানদীতে পরিষ্কারের কাজ চলাচ্ছেন। সরিজমিনে দেখা যায়,এলাকাবাসীকে সাথে নিয়ে ও দেশের বিভিন্ন স্থান থেকে আগত শত শত বিডিক্লিনের সদস্য তরুণেরা ওই কাজটি অংশ নিয়েছেন। এর আগের দিন ওই সংসদ সদস্য চুনারুঘাট উপজেলা প্রশাসনের মিলনায়তনে ইউএনও ,উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়রসহ প্রশাসনে বিভিন্ন স্তরের কর্মকর্তাদের নিয়ে দিকনির্দেশনা ও মতবিনিময় সভা করেন। চুনারুঘাটের পৌর মেয়রকে ওই নদী পুনরুদ্ধারের কাজে অংশ নেয়ার জন্য আহ্বান জানানও তিনি। নবনিযুক্ত সংসদ সদস্য সুমন জানান,প্রথমে চুনারুঘাটের মরা নদীকে উদ্ধার করবো।তারপর আমার আসনের মাধবপুরে সোনাই নদীর কাজে হাত দেব। ধাপে ধাপে সবই করবো।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম