ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

কণ্যা সন্তান জন্ম নেওয়ায় নবজাতককে হত্যা: মা গ্রেপ্তার

#

২১ অক্টোবর, ২০২৫,  10:50 PM

news image

পারিবারিক ও মানিসক চাপ’

মনিরুজ্জামান মনি : সাতক্ষীরার কলারোয়া উপজেলায় তৃতীয়বার কন্যা সন্তান হওয়ায় জন্ম নেওয়ায় মাত্র পাঁচ দিনের নবজাতককে পানিতে ফেলে হত্যার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। এই ঘটনায় নবজাতকের মা শারমিন আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার কাজিরহাট হাইস্কুল বলফিল্ড সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত শারমিন আক্তার কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের আব্দুল জব্বারের মেয়ে। তার স্বামী ইব্রাহিম খলিল শ্যামনগর উপজেলার নওয়াবেকী এলাকার বাসিন্দা। তিনি শ্বশুরবাড়ি রঘুনাথপুর এলাকায় বসবাস করতেন। কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সাইফুল ইসলাম জানান, সোমবার বিকেলে নবজাতককে নিয়ে বাইরে যান শারমিন আক্তার। কিছুক্ষণ পর তিনি ফিরে এসে জানান, সন্তানটি নিখোঁজ। পরে ইব্রাহিম খলিল থানায় গিয়ে নিখোঁজের বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করতে গেলে পুলিশের সন্দেহ হয়। পরে থানার একটি তদন্ত টিম ঘটনাস্থলে গিয়ে রাত আনুমানিক ১২টার দিকে সত্য উদঘাটন করে। জিজ্ঞাসাবাদে শারমিন স্বীকার করেন, তৃতীয়বার কন্যা সন্তান জন্ম নেওয়ায় পারিবারিক চাপে ও মানসিক ক্ষোভে নবজাতককে পাশের সরকারি খালের কচুরিপানার নিচে ফেলে দেন। ওসি আরো জানান, নবজাতকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় নবজাতকের দাদী খাদিজা খাতুন কলারোয়া থানায় মামলা দায়ের করেছেন। ঘটনায় জড়িত মা-কে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম