ঢাকা ১৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাদকবিরোধী অভিযানে ইশরাকের ভূমিকা প্রশংসনীয়: রাশেদ খাঁন বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান গ্রেপ্তার মা ইলিশ রক্ষায় কঠোর অবস্থানে কোস্ট গার্ড রাজধানীর মাতুয়াইলের গ্যারেজে জবির বাসে আগুন প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্ত করছে পুলিশ: ডিবি প্রধান আপিল বিভাগে দ্রুত শুনানি হবে সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলা : অ্যাটর্নি জেনারেল স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ প্রবাসে থেকেও তারেক রহমান দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন: রিজভী বিভিন্ন সময়ে সেনাবাহিনীর সুনাম বিনষ্টের অপচেষ্টা হয়েছে: প্রধানমন্ত্রী

কড়াইল বস্তিতে আ.লীগের ২ গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ৭

#

নিজস্ব প্রতিবেদক

১৮ আগস্ট, ২০২২,  4:30 PM

news image

রাজধানীর কড়াইল বস্তিতে আওয়ামী লীগের ২ গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আল-আমিন (৩৪) নামে এক মুদি দোকানদার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নারীসহ আরও সাতজন । বুধবার রাত সাড়ে ৮টার দিকে এ সংঘর্ষের সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, কড়াইল বস্তি এলাকায় আওয়ামী লীগের ২ পক্ষের সংঘর্ষে ছুরিকাঘাতে সাতজন আহত হয়। ধাওয়া-পাল্টা ধাওয়ার পর স্থানীয় মসজিদের ভেতর কুপিয়ে হত্যা করা হয় আল আমিনকে।

আহত অবস্থায় আল আমিনসহ সাতজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। পরে রাত সাড়ে ৯টার দিকে আল-আমিনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া গণমাধ্যমকে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতালের মর্গে রাখা আছে। গুলশান জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার নাজমুল হাসান ফিরোজ জানান, দীর্ঘদিন ধরেই এই ২ গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। হামলাকারীদের ধরতে অভিযান চলছে। নিহত আল-আমিনের বাসা বনানীর ওয়ারলেস গেট এলাকায়। বাবার নাম মোসলেমউদ্দিন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম