ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

কঠিন সংকটে দেশের তৈরি পোশাক খাত

#

নিজস্ব প্রতিবেদক

০৬ সেপ্টেম্বর, ২০২২,  4:25 PM

news image

গত ফেব্রুয়ারির শেষদিকে শুরু হয় রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। যার বৈশ্বিক নেতিবাচক প্রভাবমুক্ত থাকতে পারেনি বাংলাদেশ। বড় ধাক্কা লাগে দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পে।  মার্চ থেকে প্রভাব পড়তে শুরু করলেও এখন ক্রমেই স্পষ্ট হচ্ছে ধাক্কার নেতিবাচক দিকটি। কেননা ইউরোপ-আমেরিকার বাজারে চাহিদা কমায় পোশাকের ক্রয়আদেশে পড়েছে লাগাম। চট্টগ্রামের উদ্যোক্তারা বলছেন, ওভেন এবং নীট দুইখাতেই অর্ডার কমেছে ২০ ভাগের বেশি। বিজিএমইএ'র সহসভাপতি রাকিবুল ইসলাম চৌধুরী বলেন, যুদ্ধ চলাকালীন সময়ে প্রভাব না পরলেও সেপ্টেম্বর-অক্টোবর-নভেম্বরে আমাদের প্রচুর পরিমাণে অর্ডার কমে গেছে।

প্রায় ৫০ শতাংশে চলে আসছে। একেতো অর্ডার কম, তার ওপর বায়ারদের ব্যয় কমানোর চাপ। এমন বাস্তবতায় বিদ্যুৎ সংকট, তেলের দাম বৃদ্ধির ধকল আর লজিস্টিক খাতে চার্জ বাড়ায় অন্ধকার দেখছেন উদ্যোক্তারা। ক্রয়আদেশ কমায় এরইমধ্যে অনেক কারখানা কমিয়েছে কর্মঘন্টা। ক্ষীণ হয়ে এসেছে সাবকন্ট্রাক্টের পরিসরও। ফলে বেকায়দায় অনেক নতুন প্রতিষ্ঠান। বিকেএমইএ'র পরিচালক গাজী মো. শহিদ উল্লাহ বলেন, করোনার সময় যেমন নীতিমালা ছিল এখন তেমন না হলে দীর্ঘমেয়াদি টিকে থাকাটা কঠিন হয়ে যাবে। চট্টগ্রামে এখন চালু আছে ৩ শতাধিক কারখানা। নভেম্বর-ডিসেম্বর পর্যন্ত এ সংকট দীর্ঘায়িত হতে পারে উল্লেখ করে উদ্যোক্তারা বলছেন, শ্রমিক-কর্মচারীদের বেতনসহ নিয়মিত ব্যয় মিটিয়ে টিকে থাকাই এখন বড় চ্যালেঞ্জ।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম